Ajker Rashifal: আজকের দিনটি আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 22 মার্চ 2023

বুধবার, ২২ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 22 March 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

বিবাহিত জীবনে প্রেম-ভালোবাসা বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। কর্মক্ষেত্রে আপনার আচরণ সংযত রাখুন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ৪৫

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

চাকুরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যে সব ব্যবসায়ীরা নতুন কাজ শুরু করতে চলেছেন, তাঁরা সাফল্য পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। লভ লাইফ দারুণ কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে ১০টা ১০

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। আপনি মানসিকভাবে খুব ভালো বোধ করবেন। ঋণ পরিশোধ করতে পারবেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সমন্বয় ভালো হবে। তাঁদের সহযোগিতা পাবেন। ঘরের পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি মিলবে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: বিকেল ৪টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে না। ব্যবসায়ীরা আজ হতাশ হবেন। চাকুরিজীবীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বকা শুনতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ২

শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে ১১টা ২০

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

অফিসে বস কোনও কঠোর পদক্ষেপ নিতে পারেন। নিজের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা আজ কোনও আইনি ঝামেলা থেকে রেহাই পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: দুপুর ২টা ৫০ থেকে সন্ধ্যা ৬টা ০৫

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

গুরুজনদের সহযোগিতা পাবেন। প্রিয়জনের সাহায্যে আজ আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। সেলস এবং মার্কেটিং-এ কাজ করা জাতকদের আজকের দিনটি খুব ভালো কাটবে। তাঁরা কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। ব্যবসায়ীদের উন্নতি হবে। সুস্থ থাকার জন্য, আপনার ক্রমবর্ধমান ওজন নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তায় আপনার সব কাজ সম্পন্ন হবে। এর পাশাপাশি আপনি কোনও নতুন দায়িত্বও পেতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনি নতুন প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারেন। সরকারি চাকুরিজীবীদের আজ খুব সতর্ক থাকতে হবে। আপনার সামান্য অসাবধানতার কারণে বড় ক্ষতি হতে পারে। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে ১০টা ৫০

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

ব্যাঙ্কিং সেক্টরে যাঁরা আছেন, তাঁদের আজকের দিনটি খুব ভালো কাটবে। এ ছাড়াও শিক্ষা, শিল্পকলা, ফ্যাশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ভালো ফলাফল পাবেন। শিক্ষার্থীরা সুখবর পেতে পারেন। ঘরের পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

আর্থিক লেনদেনের জন্য আজকের দিনটি ভালো নয়। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: পীচ

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: ভোর ৪টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীদের অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা দুর্বল থাকবে। আজ আপনি আর্থিক সঙ্কটে পড়তে পারেন। পরিবারের কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

আজ আপনি কাজ নিয়ে খুব ব্যস্ত থাকবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, March 22, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion