Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 22 জুন 2023
বৃহস্পতিবার, ২২ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
ব্যবসায়ীদের আজ কোনও কাজ করার সময় তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
আজকের বৃষ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনারা একে অপরের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা
আজকের মিথুন রাশিফল
পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। গুরুজনদের সম্মান করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আর্থিক ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ৬টা থেকে দুপুর ১২টা ৪৫
আজকের কর্কট রাশিফল
আজকের দিনটি মোটামুটি কাটবে। কাজের ব্যাপারে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, অন্যথায় আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। বিবাহিত জীবনে মনোযোগ দিন। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা ৪০ থেকে রাত ৮টা ০৫
আজকের সিংহ রাশিফল
আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আজ তা সম্পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে সঠিক আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আপনার সঞ্চিত পুঁজি বাড়বে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৯টা
আজকের কন্যা রাশিফল
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার বাবার কাছ থেকে উপহার পেতে পারেন। চাকরি ও ব্যবসায় ভাল ফলাফল পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা
আজকের তুলা রাশিফল
আপনি যদি জমি, বাড়ি, গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তবে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। অফিসে আপনার মান-সম্মান আরও বাড়বে। ব্যবসায় ভাল লাভ হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৮টা
আজকের বৃশ্চিক রাশিফল
আজকের দিনটি খুব ভাল কাটবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে পারেন। খরচ বাড়বে। তবে বড় কোনও সমস্যা হবে না। পারিবারিক জীবনে সুখ,।শান্তি থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৪৫
আজকের ধনু রাশিফল
অর্থ সংক্রান্ত লেনদেন খুব সাবধানে করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। ব্যবসায়ীরা বড় গ্রাহকদের সঙ্গে লেনদেনের সুযোগ পাবেন। বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। যে কারণে আপনার উদ্বেগ বাড়বে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ২০
আজকের মকর রাশিফল
আজ আপনাকে খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। অ্যালকোহল পান করে গাড়ি চালানো এড়িয়ে চলুন, বিশেষ করে রাতে। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে খুব ভেবেচিন্তে বড় খরচ করুন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৫৫
আজকের কুম্ভ রাশিফল
চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। ব্যবসায়ীদেরও কঠোর পরিশ্রম করতে হবে। পারিবারিক জীবনে কলহ বাড়তে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৮
শুঢ় সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা
আজকের মীন রাশিফল
অর্থ সংক্রান্ত উদ্বেগ বাড়বে। আপনি আর্থিক সংকটে পড়তে পারেন। অফিসে আপনার পারফরম্যান্সে বস খুব অসন্তুষ্ট হবেন। জীবনসঙ্গীর ভালবাসা ও সহযোগিতা পাবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৯টা থেকে ১১টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications