Ajker Rashifal : কেমন কাটবে আজ সারাদিন? দেখুন ২২ জুনের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 22 June 2022

মেষ রাশি

মেষ রাশি

আজকের দিনটি এই রাশির বিবাহিতদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। জীবনসঙ্গীর সাহায্যে আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভাল কাটতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

বৃষ রাশি

বৃষ রাশি

বাড়ির পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। অফিসে আপনার উপর কাজের চাপ পড়তে পারে। ব্যবসায়ীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: সন্ধ্যা ৬টা ০৫ থেকে রাত ৯টা

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটতে পারে। আজ আপনি ভাল লাভ করতে পারেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। বসের দেওয়া সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে, প্রতিদিন ধ্যান ও যোগব্যায়াম করুন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ১৫

কর্কট রাশি

কর্কট রাশি

বেসরকারি চাকুরিজীবীরা কঠোর পরিশ্রমের যথাযথ ফল পেতে পারেন। শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি আজ পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটাবেন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৫০

সিংহ রাশি

সিংহ রাশি

অফিসে যদি আপনার উপর কাজের চাপ বেশি থাকে, তাহলে আগে থেকে পরিকল্পনা করে রাখুন। এতে আপনার চাপ কমবে এবং সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। ব্যবসায়ীদের আজ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ প্রচুর খরচ হতে পারে। আবহাওয়ার পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৯টা ০৫

কন্যা রাশি

কন্যা রাশি

ব্যবসায়ীরা বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, অন্যথায় আপনার আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসে আচরণ ঠিক রাখুন। রাগ করে এমন কোনও কাজ করবেন না, যা নিয়ে পরে আপনাকে বিব্রত হতে হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ অর্থ সংক্রান্ত কোনও বড় সমস্যা হবে না। হার্টের রোগীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২১

শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টা

তুলা রাশি

তুলা রাশি

জীবনসঙ্গীর সঙ্গে আপনার চলমান বিবাদের অবসান ঘটবে এবং আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে খুব রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে ভাল খবর পাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসের সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের অর্থ লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বেকার জাতকদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সাপোর্ট পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আজ আপনার কোনও কাজে বড় বাধা আসতে পারে। অর্থের কারণে আপনার কোনও কাজ মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনি যদি দীর্ঘ সময় ধরে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন, তবে অবশ্যই চোখের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল 8টা থেকে দুপুর ১২টা ৫৫

ধনু রাশি

ধনু রাশি

চাকুরিজীবীরা অফিসে বসের বকা শুনতে পারেন। আপনাকে দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। এতে আপনার আত্মবিশ্বাস কমে যাবে। ব্যবসায়ীদের আজ আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি প্রতারিত হতে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। সুস্থ থাকতে, আপনার সময়মতো খাবার খাওয়ার অভ্যাস করা উচিত।

শুভ রং: জাফরান

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ৩টা

মকর রাশি

মকর রাশি

দাম্পত্য জীবনে প্রেম-ভালবাসা থাকবে। আপনি যদি বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাহলে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। আপনি আপনার চেষ্টা চালিয়ে যান, অবশ্যই সাফল্য পাবেন। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ৩

শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

চাকুরিজীবীদের অফিসে দেরি না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা আজ তাড়াহুড়ো করে কোনও নথিতে স্বাক্ষর করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ৮টা ২৫ থেকে রাত ৮টা ৪৫

মীন রাশি

মীন রাশি

আজ আপনি অলস বোধ করতে পারেন, ফলে আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন না। নিজেকে সুস্থ ও ফিট রাখতে খাদ্যাভ্যাসে পরিবর্তনের পাশাপাশি সময়মতো ঘুমানো এবং সময়মতো ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। ব্যবসায়ীরা মিশ্র ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১টা ৩০

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, June 22, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion