Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন কাটবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 22 জুলাই 2023
Ajker Rashifal: শনিবার, ২২ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। আজ আপনি কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। দরিদ্রদের সাহায্য করার সুযোগ পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা
আজকের বৃষ রাশিফল
আজ আপনার উপর দায়িত্ব বেশি থাকবে। আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করবেন। আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থার কথা মাথায় রেখে ব্যয় করুন। লভ লাইফ ভালো যাবে। সঙ্গীর ভালোবাসা ও সহযোগিতা পাবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের মিথুন রাশিফল
স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না, অন্যথায় আপনি কোনও গুরুতর রোগের কবলে পড়তে পারেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
আজকের কর্কট রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। সম্পত্তি সংক্রান্ত বড় লাভ হতে পারে। কোর্ট-কাছারির মামলায় সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে। বস আপনার প্রশংসা করবেন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৫টা ০৫ থেকে ৮টা ৫৫
আজকের সিংহ রাশিফল
ব্যবসায় ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। প্রিয়জনের সাহায্যে আজ আপনার বড় কোনও সমস্যার সমাধান হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের কন্যা রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে না। আজ আপনি একটুতেই রাগ করবেন। যে কারণে আপনার আশেপাশের মানুষের সঙ্গে ঝগড়া হতে পারে। নিজেকে নিয়ন্ত্রণ করুন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৮টা
আজকের তুলা রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। জীবনসঙ্গীর ভালোবাসা ও সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার পছন্দের জায়গায় ঘুরতে যেতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৯টা ০৫
আজকের বৃশ্চিক রাশিফল
আজ কাজের চাপ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন। শিক্ষার্থীদের দিনটি ভালো কাটবে না। আপনার পড়ালেখায় বাধা আসতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে সকাল ৮টা ৫০
আজকের ধনু রাশিফল
লভ লাইফে ঝামেলা হতে পারে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আজ আপনি কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। কাজের জন্য আপনাকে যাত্রা করতে হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৪টা
আজকের মকর রাশিফল
ব্যবসায়ীরা কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা ১৫
আজকের কুম্ভ রাশিফল
বিবাহিত জীবনে প্রেম-ভালোবাসা থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। আটকে থাকা টাকা না পাওয়ার কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার সামনে উন্নতির দুয়ার খুলে যাবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা
আজকের মীন রাশিফল
আজ খুব ভেবেচিন্তে কথা বলুন, অন্যথায় আপনি অজান্তেই কারুর হৃদয়ে আঘাত করতে পারেন। অফিসে আপনার কাজে মনোযোগ দিন, অন্যথায় বস আপনার উপর রেগে যেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ আপনি দাঁতের সমস্যায় ভুগবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৬টা ৩০ থেকে ৮টা ১৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications