Ajker Rashifal : আজ সারা দিন আপনার কেমন কাটবে? দেখুন ২২ জুলাইয়ের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 22 July 2022

মেষ রাশি

মেষ রাশি

চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। অফিসে পদোন্নতির সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আটকে থাকা ব্যবসায়িক পরিকল্পনাও শুরু হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

বৃষ রাশি

বৃষ রাশি

অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি সদয় হবেন, তাঁদের সহযোগিতায় আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ আজ সময়মতো সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীদের আজ একটু সাবধানে থাকতে হবে। আর্থিক ক্ষেত্রে কাউকে বিশ্বাস করবেন না। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার অম্বল, কোষ্ঠকাঠিন্য হতে পারে। অতিরিক্ত মশলাদার ও তৈলাক্ত খাবার খাওয়া বন্ধ করুন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১০টা ২৫

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায় ভাল লাভ হতে পারে। আটকে থাকা অর্থ প্রাপ্তির কারণে আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি অনুকূল। চাকুরিজীবীদের অফিসে অ্যাক্টিভ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার সমস্ত কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন। আজ কাজের চাপ বেশি থাকতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। ডায়াবেটিস রোগীদের নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। সময়মতো খাবার খান এবং অতিরিক্ত মিষ্টি খাওয়া থেকে বিরত থাকুন।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

কর্কট রাশি

কর্কট রাশি

চাকুরিজীবীদের উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, তাঁরা আজ ভাল খবর পেতে পারেন। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে, বিশেষ করে পার্টনারশিপে ব্যবসা করা জাতকদের জন্য আজকের দিনটি লাভদায়ক হতে চলেছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

সিংহ রাশি

সিংহ রাশি

বিবাহিত জীবন ভালই কাটবে। আপনি আপনার জীবনসঙ্গীর পূর্ণ সাপোর্ট পাবেন। চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। আজ বসের নজর আপনার দিকেই থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়ীদের কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

কন্যা রাশি

কন্যা রাশি

অফিসে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি খুব খুশি হবেন এবং তাঁদের প্রশংসা আপনার আত্মবিশ্বাস বাড়াতে পারে। ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। অতীতে করা বিনিয়োগ থেকে দ্বিগুণ রিটার্ন আসতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজকের দিনটি বাড়ির সদস্যদের সঙ্গে আনন্দে কাটবে। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার পেশীর সমস্যা হতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

তুলা রাশি

তুলা রাশি

আজ আপনার স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। আপনি খুব ক্লান্ত এবং দুর্বল বোধ করবেন। চাকুরিজীবীদের অফিসে আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা আজ মোটামুটি লাভ করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। খরচ বাড়তে পারে।

শুভ রং: গাঢ় গোলাপী

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে না। আর্থিক ক্ষতি হতে পারে। অর্থ সংক্রান্ত কোনও কাজ আজ না করাই ভাল। চাকুরিজীবীদের অফিসে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীদেরকে তাঁদের প্রতিপক্ষের ব্যাপারে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার মাথাব্যথা এবং অনিদ্রার সমস্যা হতে পারে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ৩৮

শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে সকাল ১০টা ৩০

ধনু রাশি

ধনু রাশি

শিক্ষা ও ব্যাঙ্কিং-এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি খুব ভাল কাটবে। তাঁরা সাফল্য পেতে পারেন। মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও আশানুরূপ ফলাফল পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ থাকবে। ঘরে নতুন কোনও সদস্য প্রবেশ করতে পারে। তাড়াহুড়ো করে কোনও আর্থিক লেনদেন করবেন না। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

মকর রাশি

মকর রাশি

আজ আপনি আপনার সন্তানদের সময় দিতে পারবেন। ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। চাকুরিজীবীদের অফিসে কঠোর পরিশ্রম করতে হতে পারে। বস আপনাকে একটি কঠিন কাজ অর্পণ করতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আইটি সেক্টরে কর্মরতদের জন্য আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসায়ীদের খুব ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভাল কাটবে। যাঁরা উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টা করছেন, তাঁরা সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

মীন রাশি

মীন রাশি

অফিসে নিজের আচরণ ঠিক রাখুন। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। ঘরের পরিবেশ ভাল থাকবে না। আপনার মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনাকে হাসপাতালে যেতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৪টা ২৫

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, July 22, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion