Ajker Rashifal 22 January 2024: আজ সমস্যায় পড়বেন এই রাশির জাতকরা! কাদের ভাগ্য খুলবে? জেনে নিন

Ajker Rashifal, 22 January 2024: সোমবার, ২২ জানুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal

আজকের মেষ রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি যদি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে থাকেন, তবে আজ তা পরিশোধে সফল হবেন। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে ভালো পারফরম্যান্সের জন্য বড় সম্মান পেতে পারেন। পদোন্নতি হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয় বাড়তে পারে। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ হবে। আজ কোনও ভালো খবর পেতে পারেন।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা

আজকের বৃষ রাশিফল

দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে। অফিসের কাজ সময়মতো শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার বস রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৬টা ৩০ থেকে ৯টা

আজকের মিথুন রাশিফল

আজ খরচ বাড়তে পারে। আপনার খরচের সঠিক হিসাব রাখলে ভালো হয়। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা

আজকের কর্কট রাশিফল

ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা আজ ভালো ফল পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার ভালবাসা এবং সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। লভ লাইফ ভালো যাবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে দুপুর ২টো ২০

আজকের সিংহ রাশিফল

কর্মক্ষেত্রে খুব অ্যাক্টিভ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি পিছিয়ে থাকবেন। ব্যবসায় ভালো লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি আপনার প্রিয়জনকে কোনও প্রতিশ্রুতি দিতে পারেন। লভ লাইফ ভালো কাটবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা

আজকের কন্যা রাশিফল

আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আপনার স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের কাজে বাধা আসতে পারে। চাকুরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে বেশি খরচ করলে আপনি সমস্যায় পড়তে পারেন। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা

আজকের তুলা রাশিফল

অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। আপনি আপনার টিমের সঙ্গে মিলেমিশে কাজ করবেন। আজ বসের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ব্যবসায়ীরা আদালতের মামলা নিয়ে খুব চিন্তিত থাকবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্য ভালো থাকবে। বেশিক্ষণ খালিপেটে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৯টা ১৫

আজকের বৃশ্চিক রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। নতুন ডিল হতে পারে। চাকুরিজীবীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। আজ আপনাকে একসঙ্গে অনেকগুলি কাজ শেষ করতে হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে না। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। আজ আপনি খুব ক্লান্ত এবং দুর্বল বোধ করবেন।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ২টো ২০ থেকে ৪টে ২০

আজকের ধনু রাশিফল

অফিসে আপনার ঊর্ধ্বতনদের কথা উপেক্ষা না করাই ভালো। বস আপনার উপর রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি যাবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। খরচ কমবে। এই রাশির ছাত্রছাত্রীরা শিক্ষা সংক্রান্ত কোনও ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: ভোর ৪টে থেকে ৯টা

আজকের মকর রাশিফল

ব্যবসায় লাভ হবে। চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। আর্থিক কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভালো। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজকের দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে হাসি-আনন্দে কাটবে। আজ আপনার জীবনসঙ্গী খুব ভালো মেজাজে থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা

আজকের কুম্ভ রাশিফল

আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যের কথায় বিভ্রান্ত হবেন না, অন্যথায় আপনার বড় ক্ষতি হতে পারে। সন্তানের জন্য আপনি খুব গর্বিত বোধ করবেন। আজ বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। আপনি মানসিকভাবে খুব ভালো বোধ করবেন। মা বা বাবার স্বাস্থ্য ভালো না থাকলে, আজ তাঁদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা

আজকের মীন রাশিফল

প্রতিকূল পরিস্থিতিতেও আপনাকে ইতিবাচক থাকতে হবে। যদি সবসময় পজিটিভ ভাবনা-চিন্তা করেন, তবে আপনার ভালই হবে। ব্যবসায় লাভ হতে পারে। চাকুরিজীবীদের আজ কাজের জন্য কোথাও যাত্রা করতে হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনার জীবনসঙ্গী এবং আপনার মধ্যে সব ভুল বোঝাবুঝি দূর হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৯টা ৫০ থেকে ১১টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, January 22, 2024, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion