Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 22 জানুয়ারি 2023
রবিবার ২২ জানুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল: কর্মক্ষেত্রে দিনটি খুব ভালো কাটবে
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে। চাকুরিজীবীরা আজ একজন সম্মানিত ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন। ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান হবে আজ। আর্থিক অবস্থা ভালো থাকবে। ঘরের পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ৮টা ৪৫

আজকের বৃষ রাশিফল: চাকরি ও ব্যবসায় লাভ হবে
যে ব্যবসায়ীরা ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছেন, তারা আজ ভালো খবর পেতে পারেন। চাকুরিজীবীদের দিনটি ভালো কাটবে। অফিসে আপনার ভাল কাজ খুব প্রশংসিত হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

আজকের মিথুন রাশিফল: আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকুন
আর্থিক ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ঋণ নেওয়া এড়িয়ে চলুন, অন্যথায় ভবিষ্যতে সমস্যায় পড়বেন। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে খুব সাবধানে কথা বলুন। ব্যবসায়ীরা সরকারী বিষয়ে কোনও ধরনের অবহেলা করবেন না, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, অতিরিক্ত ভাজা এবং মশলাদার খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫

আজকের কর্কট রাশিফল: ব্যবসায় ভালো লাভ হবে
ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে দুপুর ১টা

আজকের সিংহ রাশিফল: পার্টনারশিপ ব্যবসায়ীরা খুব সতর্ক থাকুন
যে সব শিক্ষার্থীরা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, তারা সাফল্য পেতে পারেন। যারা চাকরি খুঁজছেন, তারা আজ ভালো খবর পেতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজ খুব সতর্ক থাকতে হবে। পার্টনারের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। আপনার স্বাস্থ্যও আজ ভালো থাকবে।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০

আজকের কন্যা রাশিফল: চাকরি ও ব্যবসায় লাভ হবে
মানসিকভাবে আপনি আজ খুব ভালো থাকবেন। আপনার বড় কোনও সমস্যার সমাধান হতে পারে। অফিসের সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আজ মোটামুটি লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

আজকের তুলা রাশিফল: স্বাস্থ্যের অবনতি হতে পারে
অফিসে কাজের চাপ কম থাকবে। আজ আপনি বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা রয়েছে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃশ্চিক রাশিফল: আর্থিক অবস্থা ভালো থাকবে
চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। ব্যবসায়ীদের আজ অর্থ সংক্রান্ত কোনও বড় কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে কোনও বড় খরচ না করাই ভালো। আজ আপনি খুব স্ট্রেস ফিল করবেন।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের ধনু রাশিফল: আর্থিক পরিস্থিতির উন্নতি হবে
কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফল পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আপনার আয় বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনার প্রিয়জন খুব রোমান্টিক মুডে থাকবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে বেলা ১২টা

আজকের মকর রাশিফল: স্বাস্থ্য ভালো থাকবে না
আজ আপনার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হতে পারে। সাবধানে থাকাই ভালো। ব্যবসায়ীদের আজ কোনও গুরুত্বপূর্ণ চুক্তি না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের বেতন সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। ঘরের পরিবেশ ভালো থাকবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ০৫

আজকের কুম্ভ রাশিফল: চাকুরিজীবীদের দিনটি ভালো কাটবে
আর্থিক অবস্থার উন্নতি হবে। অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। আজ আপনি সহকর্মীদের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। আপনি আপনার কাজেও পুরোপুরি ফোকাস করতে পারবেন। ব্যবসায়ীদের ব্যবসা আরও এগিয়ে যেতে পারে। বড় ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ হতে পারে। আর্থিক দুশ্চিন্তা দূর হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা ৪৫

আজকের মীন রাশিফল: ব্যবসায়ীরা খুব সতর্ক থাকুন
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। অফিসে নিজের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদেরকে তাদের প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১টা ২০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications