Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 22 ফেব্রুয়ারি 2023
বুধবার, ২২ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আপনার আত্মবিশ্বাস বাড়বে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি মন দিয়ে কাজ করবেন। চাকুরিজীবীদের উন্নতির হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ দিন: ৫
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃষ রাশিফল
শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজকের দিনটি খুবই ভালো কাটবে। আজ ভালো লাভ হতে পারে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। ঘরের পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হালকা সবুজ
শুভ দিন: ১১
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

আজকের মিথুন রাশিফল
লভ লাইফ খুব ভালো কাটবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ দিন: ৮
শুভ সময়: বেলা ১১টা ৪৫ থেকে সন্ধ্যা ৬টা ৩০

আজকের কর্কট রাশিফল
আছ আপনার সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। যাঁরা নিজস্ব ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তাঁরা শীঘ্রই ভালো সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ দিন: ৭
শুভ সময়: দুপুর ১২টা ৪৫ থেকে সন্ধ্যা ৬টা

আজকের সিংহ রাশিফল
মানসিকভাবে আপনি আজ ভালো বোধ করবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে। যদিও খরচ বাড়তে পারে। স্বাস্থ্য সমস্যা হতে পারে। আজ আপনি মাথাব্যথা, ক্লান্তি, অনিদ্রায় ভুগতে পারেন।
শুভ রং: গাঢ় লাল
শুভ দিন: ২৩
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে রাত ৮টা ১৫

আজকের কন্যা রাশিফল
যে সব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, আজ তাঁরা ভালো সুযোগ পেতে পারেন। যাঁরা সম্প্রতি কোনও কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছেন, তাঁদের অসাধারণ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। অফিসে আপনার উপর কাজের চাপ থাকবে। ব্যবসায়ীদের আছ দীর্ঘ যাত্রা করতে হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। যাঁরা দীর্ঘ সময় ধরে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন, তাঁরা নিজেদের চোখের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ দিন: ২
শুভ সময়: দুপুর ১২টা ৪৫ থেকে সন্ধ্যা ৬টা

আজকের তুলা রাশিফল
আজ আপনার মুলতুবি কাজগুলি সম্পন্ন হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। সন্তানদের পড়াশোনা সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আর্থিক ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে। সময়মতো খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন।
শুভ রং: সাদা
শুভ দিন: ২১
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

আজকের বৃশ্চিক রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম সফল হতে পারে। অফিসে সুখবর পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ দিন: ৩০
শুভ সময়: সকাল ৯টা ৪৫ থেকে বিকেল ৫টা ৩০

আজকের ধনু রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। ব্যবসায়ীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। আজ আপনি অলস বোধ করতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ দিন: ১৯
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ২০

আজকের মকর রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে না। অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজে অসন্তুষ্ট হবেন। আপনার করা কাজে অনেক ভুল বেরোতে পারে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ দিন: ৬
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে রাত ৮টা ১৫

আজকের কুম্ভ রাশিফল
ব্যবসায়ীদের সমস্ত কাজ আজ সম্পন্ন হবে। চাকুরিজীবীরা তাদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর মেজাজ খুব ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ দিন: ১৮
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে দুপুর ১২টা ৪৫

আজকের মীন রাশিফল
আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। অফিসে বসের সামনে ভালো ব্যবহার করুন। একটুও ভুল করলে বড় সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ দিন: ৪
শুভ সময়: দুপুর ১টা ২০ থেকে বিকেল ৪টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications