Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: শুক্রবার দিনটা কেমন যাবে আপনার? দৈনিক রাশিফল 22 ডিসেম্বর 2023
Ajker Rashifal, 22 December 2023: শুক্রবার, ২২ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজ আপনার জীবনসঙ্গীর আচরণে পরিবর্তন আসবে। আপনার প্রিয়জন আপনাকে উপেক্ষা করতে পারে। আর্থিক সমস্যার সমাধান হবে। আজ বকেয়া টাকা হাতে আসতে পারে। অফিসে আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। যদি পার্টনারশিপে নতুন কোনও কাজ শুরু করতে চান, তবে আজ আপনার পরিকল্পনা এগিয়ে যেতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: বিকেল ৪টে থেকে ৭টা ৩০
আজকের বৃষ রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল যাবে। আপনি কম পরিশ্রমে দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। খুব ভেবেচিন্তে সকলের সঙ্গে কথাবার্তা বলার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টে ০৫ থেকে ৯টা
আজকের মিথুন রাশিফল
অফিসে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দেখে বস মুগ্ধ হতে পারেন। তিনি আপনাকে একটি বড় প্রোজেক্টে যোগ দেওয়ার সুযোগ দিতে পারেন। ব্যবসায় লাভ হবে। আপনি আপনার ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করতে পারেন। আজ খরচ বেশি হতে পারে। আপনাকে খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজকের দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে হাসি-আনন্দে কাটবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫
আজকের কর্কট রাশিফল
আজ আপনি আপনার সন্তানের কাছ থেকে সুখবর পেতে পারেন। সন্তানের জন্য খুব গর্ববোধ করবেন। কাজের জন্য আপনাকে দীর্ঘ দূরত্বে যাত্রা করতে হতে পারে। আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেতে পারেন। যদি সম্প্রতি নতুন চাকরিতে যোগদান করে থাকেন, তবে আজ নতুন কিছু শেখার সুযোগ পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে বিকেল ৫টা ৩০
আজকের সিংহ রাশিফল
আজ আপনাকে খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত জীবন, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীদের অফিসে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা আজ নতুন ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ৯টা ২০
আজকের কন্যা রাশিফল
এই রাশির ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে যদি বাধা আসে, তবে আজ আপনার সমস্যার সমাধান হবে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল যাবে না। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। অর্থ উপার্জনের ভাল সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০
আজকের তুলা রাশিফল
এই রাশির শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বসবে না। এ ভাবে চলতে থাকলে আপনার সুন্দর ভবিষ্যতের স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া প্রয়োজন। ব্যবসায়ীদেরকে তাঁদের প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকতে হবে। আজ তারা আপনার কাজে বাধা দিতে পারে। আজ গুরুত্বপূর্ণ কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়াই ভাল। চাকুরিজীবীদেরকে অফিসের সমস্ত কাজ সময়মতো শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। নাহলে বস আপনার উপর রেগে যেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ৩টে ০৫ থেকে সন্ধ্যা ৬টা
আজকের বৃশ্চিক রাশিফল
আজ আপনার প্রতিপক্ষরা আপনার উপর কর্তৃত্ব করার চেষ্টা করতে পারে, কিন্তু আপনি আপনার বুদ্ধি দিয়ে তাদের পরাস্ত করতে সফল হবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল যাবে। আপনি আপনার পরিশ্রমের ভাল ফল পাবেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা আজ সুখবর পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। খরচ কমবে এবং আপনি আরও সঞ্চয় করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৮টা ২০
আজকের ধনু রাশিফল
সরকারি চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। দায়িত্ব আরও বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। পরিবারের কারুর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে ১১টা
আজকের মকর রাশিফল
ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান হবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসে একসঙ্গে একাধিক কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় কাজে অনেক ভুল হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনি শারীরিক এবং মানসিকভাবে বেশ ভাল বোধ করবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের কুম্ভ রাশিফল
আজ আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। পিতা-মাতার আশীর্বাদে আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রম করতে থাকুন, শীঘ্রই আপনি সাফল্যের শিখরে পৌঁছাবেন। ব্যবসায়ীরা আদালতের দ্বারস্থ হতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। হার্টের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: দুপুর ৩টে ২০ থেকে বিকেল ৫টা
আজকের মীন রাশিফল
যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজ তাঁরা ভাল খবর পেতে পারেন। আর্থিক সমস্যা বাড়তে পারে। খরচ কমানোর চেষ্টা করুন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সাপোর্ট পাবেন। আজ আপনার জীবনসঙ্গী বড় সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ১০টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
