Ajker Rashifal 22 December 2022: আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ২২ ডিসেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 22 December 2022

মেষ রাশি

মেষ রাশি

বাড়ির পরিবেশ ভালো থাকবে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি চোট পেতে পারেন। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: ভোর ৪টা ৪৫ থেকে দুপুর ১২টা ৩৫

বৃষ রাশি

বৃষ রাশি

জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ বাড়তে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে না। পিতার স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। অফিসের কাজে মন বসবে না। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

মিথুন রাশি

মিথুন রাশি

লভ লাইফ দারুণ কাটবে। আজকের দিনটি এই রাশির বিবাহিতদেরও ভালো কাটবে। আপনার গৃহস্থ জীবনে সুখ, শান্তি ফিরবে। আজ কোনও আর্থিক লেনদেন না করাই ভালো। অফিসে কাজের চাপ কম থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে দুপুর ২টা

কর্কট রাশি

কর্কট রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি অর্থ সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৩৪

শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে দুপুর ২টা

সিংহ রাশি

সিংহ রাশি

ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আজ আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন। আপনি যদি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন, তবে শীঘ্রই নতুন সুযোগ পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনাকে অতিরিক্ত ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

কন্যা রাশি

কন্যা রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। প্রপার্টি সংক্রান্ত লাভের সম্ভাবনা রয়েছে। আপনি কোনও পুরানো পারিবারিক ঋণ থেকেও মুক্তি পাবেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আশানুরূপ ফলাফল পেতে পারেন। যারা বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন দেখছেন, আজ তারা ভালো ফলাফল পাবেন। বাড়ির পরিবেশ ইতিবাচক থাকবে। গুরুজনদের কাছ থেকে কিছু ভালো পরামর্শ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

তুলা রাশি

তুলা রাশি

অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনাকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারেন। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফল পাবেন। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আজ আপনার কোনও আটকে থাকা কাজ শেষ হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৩৪

শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে দুপুর ২টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

পূজাপাঠে আপনার আগ্রহ বাড়বে এবং আজ আপনি কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন বা বাড়িতে পূজা, যজ্ঞের আয়োজন করতে পারেন। মানসিকভাবে আপনি আজ খুব ভালো বোধ করবেন। অফিসে বস আপনার কাজ নিয়ে বেশ সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। অর্থের কারণে যদি আপনার কোনও কাজ আটকে থাকে, তবে আজ তা সম্পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৩

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ০৫

ধনু রাশি

ধনু রাশি

স্বাস্থ্যের যত্ন নিন। অফিসে দেরি করবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে। আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাবে। ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজকের দিনটি ভালো কাটবে না। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আজ আপনার হাড়ের সমস্যা হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

মকর রাশি

মকর রাশি

অফিসে বস আপনার কাজের পর্যালোচনা করতে পারেন। তাই কাজে ভুল করবেন না। যদি আপনাকে কোনও দায়িত্ব দেওয়া হয়ে থাকে, তবে তা যথাসময়ে সম্পন্ন করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের নতুন লোকের সঙ্গে ব্যবসা করার আগে ভালো ভাবে ভাবনা-চিন্তা করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করলে আপনারই ক্ষতি হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২৪

শুভ সময়: সকাল ৯টা ৪৫ থেকে রাত ৮টা ৩০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করুন। যারা পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছেন, তাদের ক্যাম্পাস প্লেসমেন্ট হতে পারে। ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মান করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ স্বাভাবিক থাকবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ২১

শুভ সময়: দুপুর ২টা ৫৫ থেকে রাত ৮টা ০৫

মীন রাশি

মীন রাশি

ব্যবসা সংক্রান্ত কোনও আটকে থাকা বিষয় আজ সমাধান হতে পারে। আজ আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনার সঞ্চিত মূলধন বৃদ্ধি হতে পারে। আপনাকে আপনার খরচের সঠিক হিসাব রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে বিতর্কে জড়াবেন না, অন্যথায় আজ আপনার বাড়ির পরিবেশ বিগড়ে যেতে পারে। আজ আপনার চোখের সমস্যা হতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে রাত ৯টা ৫০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, December 22, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion