Ajker Rashifal: কেমন কাটবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 22 অগস্ট 2023

Ajker Rashifal: মঙ্গলবার, ২২ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 22 August 2023

আজকের মেষ রাশিফল

ব্যবসায় ভাল লাভ হবে। অতীতে করা কোনও বিনিয়োগ থেকে ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীরাও আজ অফিসে সুখবর পেতে পারেন। আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর ভালবাসা ও সহযোগিতা পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। তবে আপনার খরচ নিয়ন্ত্রণ করুন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২৫

আজকের বৃষ রাশিফল

স্বাস্থ্যের যত্ন নিন। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আজ তাঁদের সাহায্যে আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন। শীঘ্রই আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পাবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা ৫০ থেকে বেলা ১২টা

আজকের মিথুন রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনার কথাবার্তা ঠিক রাখুন, অন্যথায় আপনাদের মধ্যে তিক্ততা বাড়বে। লভ লাইফ ভাল যাবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন। ব্যয় বাড়তে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ২টা

আজকের কর্কট রাশিফল

যাঁরা বিদেশে পড়াশোনা করতে চান, আজ তাঁরা কোনও ভাল খবর পেতে পারেন। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। বাড়ির কেউ অসুস্থ হতে পারেন। আজ আপনার ব্যয় বাড়তে পারে, তবে বড় কোনও সমস্যা হবে না। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টা ৫৫ থেকে রাত ৮টা

আজকের সিংহ রাশিফল

আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আয় বাড়তে পারে। অফিসে বসের নজর আপনার দিকেই থাকবে। এদিক-ওদিকে সময় না দিয়ে নিজের কাজে মনোযোগ দিলেই ভাল হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৬টা থেকে ৯টা ৪৫

আজকের কন্যা রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল যাবে। আপনি পারিবারিক ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। আজ আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। অফিসে আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। বস আপনার উপর মুগ্ধ হবেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে দুপুর ২টা ৩৫

আজকের তুলা রাশিফল

যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা গুরুজনদের সহযোগিতা পাবেন। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল যাবে না। আপনার চাকরি যদি অস্থায়ী হয়, তাহলে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। পারিবারিক জীবনে কোনও সমস্যা হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা ০৫

আজকের বৃশ্চিক রাশিফল

আজ আপনার কোনও বড় সমস্যার সমাধান হবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনি আপনার পিতার সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে। আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা ১০ থেকে দুপুর ১২টা ১০

আজকের ধনু রাশিফল

যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ কোনও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। চাকুরিজীবীদের পছন্দসই জায়গায় বদলি হতে পারে। পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। তবে অতিরিক্ত অর্থ ব্যয় করা এড়িয়ে চলুন। জীবনসঙ্গীর কাছে কোনওরকম মিথ্যার আশ্রয় নেবেন না।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা ৩০

আজকের মকর রাশিফল

আজ অফিসে আপনাকে কোনও কঠিন কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। যে কারণে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। নিজের উপর বিশ্বাস রাখুন এবং কঠোর পরিশ্রম করুন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। সন্তানের প্রতি আরও মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় তারা বিপথে যেতে পারে। সুস্থ থাকতে হলে সময়মতো খাওয়াদাওয়া করতে হবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টা থেকে রাত ৯টা

আজকের কুম্ভ রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল যাবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ আপনি অর্থ সংক্রান্ত কোনও লেনদেনও করতে পারেন। কর্মক্ষেত্রে ভারসাম্যপূর্ণ আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ১৫

আজকের মীন রাশিফল

আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। কম পরিশ্রমে ভাল অর্থ উপার্জন করতে পারেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে আরও বেশি সময় কাটান। আজ আপনার প্রিয়জন মানসিকভাবে দুর্বল বোধ করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, August 22, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion