Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন কাটবে আজ সারা দিন? জানতে দেখুন ২২ অগস্টের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজ খরচ বাড়তে পারে। আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। প্রতিকূল সময়ে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে না। ক্লান্তি বাড়তে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১টা ২০

বৃষ রাশি
কর্মক্ষেত্রে দিনটি শুভ। ভালো কর্মক্ষমতার জোরে আপনি সাফল্য পাবেন। আজ পদোন্নতি পেতে পারেন। ব্যবসায়ীদের দিনটি ভালো কাটবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে। বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। আজ পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি খুব ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে না। অতিরিক্ত চা, কফি পান করা বন্ধ করুন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা ২৫ থেকে বিকেল ৫টা ৩০

মিথুন রাশি
আপনি যদি চাকরির ইন্টারভিউ দিয়ে থাকেন, তাহলে আজ কিছু ভাল খবর পেতে পারেন। কঠোর পরিশ্রমের ফল পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি খুব চ্যালেঞ্জিং। আর্থিক ক্ষতি হতে পারে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে না। পরিবারের সদস্যের সঙ্গে ঝগড়া হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। অতিরিক্ত খরচ করা কমাতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে না। হাড়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ১০টা

কর্কট রাশি
জীবনসঙ্গীর সঙ্গে দিনটি খুব ভালো কাটবে। প্রিয়জনের কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। আজ খরচ বাড়তে পারে। অর্থ সঞ্চয় করার দিকে মন দিন, তাহলে আপনার ভবিষ্যত সুরক্ষিত থাকবে। চাকুরিজীবীদের দিনটি ভালো কাটবে না। গুরুত্বপূর্ণ নথিগুলো নিরাপদে রাখুন। আজকের দিনটি ব্যবসায়ীদের মোটামুটি কাটবে। স্বাস্থ্য ঠিক রাখতে গভীর রাত পর্যন্ত কাজ করা বন্ধ করুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ১টা ০৫ থেকে রাত ৯টা ০৫

সিংহ রাশি
শেয়ারবাজারে কর্মরতদের দিনটি ভালো কাটবে। আশানুরূপ ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অনলাইনে ব্যবসা করার পরিকল্পনা করছেন তাঁদের কাজ এগোতে পারে। সরকারি চাকুরিজীবীদের কাজের চাপ বাড়তে পারে। এ সময় নিজেকে শান্ত রাখুন। অতিরিক্ত আর্থিক ব্যয় এড়িয়ে চলুন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। স্বাস্থ্যের প্রতি অসতর্কতা ভালো নয়।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৯টা ৫০ থেকে দুপুর ১২টা ২০

কন্যা রাশি
আর্থিক ক্ষেত্রে দিনটি ভালো কাটবে না। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। চাকুরীজীবীরা আজ বসের কাছ থেকে ভালো কিছু পরামর্শ পেতে পারেন। পারিবারিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। বাড়ির সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। আজ স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: ভোর ৪টা ৫৫ থেকে দুপুর ৩টা

তুলা রাশি
শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো। উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। যারা সরকারি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন তারা সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের দিনটি ভালো কাটবে। পারিবারিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। বাড়ির বড়দের সহযোগিতা পাবেন। আর্থিক দিক থেকে দিনটি ব্যয়বহুল হতে চলেছে। স্বাস্থ্যকে ঠিক রাখতে নিজের প্রতি খেয়াল রাখুন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ৪৫

বৃশ্চিক রাশি
কর্মক্ষেত্রে দিনটি ভালো নয়। নিজের অহংকার ও রাগ এড়িয়ে চলুন, এতে আপনার ক্ষতি হবে। ব্যবসায়ীদের দিনটি ভালো কাটবে। আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাফল্য পাবেন। পারিবারিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে না। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ১৫ থেকে বেলা ১২টা

ধনু রাশি
আজ আপনার সন্তানদের স্বাস্থ্য ঠিক থাকবে না। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। চাকুরিজীবীদের জন্য দিনটি ভালো নয়। ব্যবসায়ীরা ভালো আর্থিক সুবিধা পেতে পারেন। স্বাস্থ্যের জন্য দিনটি ভালো নয়। আপনার ব্যস্ত রুটিন থেকে নিজের জন্যও সময় বার করুন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৯টা

মকর রাশি
আজ আপনি কিছু অসৎ লোকেদের মুখোমুখি হতে পারেন। আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে নিজের গোপন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন, অন্যথায় সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি খুব ভালো। আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। প্রিয়জনদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক ক্ষেত্রে দিনটি খুব ভালো। মাইগ্রেনের সমস্যা থেকে থাকলে সাবধান হন। নিজের খেয়াল রাখুন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ২০

কুম্ভ রাশি
স্বাস্থ্য ভালো থাকবে না। নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেবেন না। ব্যবসায়ীরা নতুন অর্ডার হাতে নেওয়ার আগে পুরানো অর্ডারগুলো সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা ৪৫ থেকে রাত ৮টা ১৫

মীন রাশি
আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তবে আপনার অর্থ দীর্ঘ সময়ের জন্য আটকে যেতে পারে। বিদেশি কোম্পানিতে কর্মরতদের আজ খারাপ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। আপনি আপনার চাকরি নিয়ে বিপদে পড়তে পারেন। ব্যবসায়ীরা কোনও বেআইনি কাজে জড়াবেন না, অন্যথায় আপনার ব্যাপক ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, বাসি খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩৩
শুভ সময়: বেলা ১১টা ১৫ থেকে রাত ৮টা ৪৫
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications