Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ২২ এপ্রিলের রাশিফল
আজকের দিনটি আপনার কেমন যাবে? জানতে দেখুন দৈনিক রাশিফল।


মেষ রাশি
আজ আপনি পরিবারের সঙ্গে বেশ ভাল সময় কাটাবেন। বাড়ির বড়রা আপনার প্রতি খুব খুশি হবেন। ব্যবসায়ীরা আজ ভাল ফলাফল পেতে পারেন। আপনি যদি ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করেন, তবে আজ আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ বসের মেজাজ খুব খারাপ থাকবে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন এবং বিশ্রাম করতে পারবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

বৃষ রাশি
আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজ করেন এমন জাতকদের জন্য আজকের দিনটি খুব লাভজনক হতে পারে। ভাল আর্থিক লাভ করতে পারেন। সরকারি চাকুরিজীবীরা আজ কোনও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভাল কাটবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাড়ির সদস্যদের স্নেহ এবং সাপোর্টের কারণে আপনি প্রতিকূল পরিস্থিতিতেও সাহস পাবেন। আজ স্বাস্থ্য একটু খারাপ হতে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ৩টা ৩০

মিথুন রাশি
আজ আয় ভাল হবে, তবে খরচ কিছুটা বাড়তে পারে। আজ আপনি বাড়ির মেরামতের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি খুব সক্রিয় থাকবেন এবং আপনার সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করবেন। ব্যবসায়ীদের আজ যাত্রার যোগ রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নত হবে।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে দুপুর ৩টা ৪০

কর্কট রাশি
আজ আপনার মন ভাল থাকবে না। তাই কোনও কাজেই আপনার মন বসবে না। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। বড় ভাইয়ের সহযোগিতা পাবেন। সন্ধ্যায় কোনও ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ পেতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ১৫

সিংহ রাশি
চাকুরিজীবীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। ব্যবসায়ীদের আজ দৌড়াদৌড়ি করতে হতে পারে। টাকা নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। স্বাস্থ্য আজ ভাল থাকবে না। মানসিক সমস্যা বাড়তে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ২০

কন্যা রাশি
পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। আজ আপনি জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। একসঙ্গে সংসারের দায়িত্বও পালন করবেন। অফিসে আপনার পরিশ্রম দেখে বস খুব খুশি হবেন। আপনি শীঘ্রই উচ্চ পদ পেতে পারেন। খুচরা ব্যবসায়ীরা ভাল ফল পেতে পারেন। আপনার আর্থিক অবস্থা মজবুত হবে, পাশাপাশি আটকে থাকা কাজও শেষ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ১৫

তুলা রাশি
আর্থিক দিক থেকে আজকের দিনটি ভাল কাটতে পারে। আটকে থাকা অর্থ প্রাপ্তির কারণে আপনার দুশ্চিন্তা দূর হবে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতায় লাভবান হতে পারেন। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আজ নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনার হাত, পায়ে ব্যথা হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৫০

বৃশ্চিক রাশি
পারিবারিক জীবনে সুখ থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। অনেক দিন পর আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। অফিসে আপনার কঠোর পরিশ্রমের কারণে বস মুগ্ধ হতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও আপনার কাজ দেখে মুগ্ধ হবেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। অর্থের অভাবে বন্ধ হয়ে যাওয়া কোনও কাজ আজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার ডিহাইড্রেশন হতে পারে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৯টা ০৫

ধনু রাশি
চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি আপনার সমস্ত কাজ শেষ করার চেষ্টা করবেন। যাঁরা চাকরি করছেন, তাঁদের আজ অফিসে একটি কঠিন কাজ দেওয়া হতে পারে। আর, যাঁরা ব্যবসা করছেন, তাঁরা নতুন ব্যবসার প্রস্তাব পেতে পারেন। ঘরের পরিবেশ আজ ভাল থাকবে না। পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য বিঘ্নিত হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টা

মকর রাশি
যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা আজ ভাল লাভ করতে পারেন। আপনি যদি নিজের ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনার পথে আসা সমস্ত বাধা আজই দূর হতে পারে। অর্থের অবস্থা ভাল থাকবে। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে। জীবনসঙ্গী খুব ভাল মেজাজে থাকবে। আপনাদের মধ্যে ভালবাসা বৃদ্ধি পাবে এবং পারস্পরিক বোঝাপড়াও ভাল হবে। স্বাস্থ্যের য্ত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

কুম্ভ রাশি
আর্থিক পরিস্থিতিতে উন্নতি হতে পারে। অর্থ প্রাপ্তি হতে পারে। আপনার সঞ্চিত পুঁজি বাড়তে পারে। নতুন গাড়ি কেনার জন্য আজকের দিনটি অনুকূল। ব্যবসায়ীদের অর্থের ক্ষেত্রে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ খুব ভেবেচিন্তে আর্থিক লেনদেন করুন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। আজ ধারালো জিনিস ব্যবহার করার সময় আপনার খুব সাবধান হওয়া উচিত, নইলে আঘাত পেতে পারেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৫৫

মীন রাশি
বাড়ির পরিবেশ আজ খুব ভাল থাকবে। ভাই বা বোনের কাছ থেকে ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। প্রিয়জনের মানসিক সাপোর্ট পাবেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। ব্যবসায়ীদের কোর্ট-কাছারির বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার বড় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের অফিসে আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ বসের নজর আপনার দিকেই থাকবে। ডায়াবেটিস রোগীরা খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ৩টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications