Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 21 সেপ্টেম্বর 2023

Ajker Rashifal, 21 September 2023: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 21 September 2023

Ajker Rashifal: মেষ রাশি (Aries)

লভ লাইফ ভাল যাবে। আর্থিক অবস্থা ভাল থাকবে, তবে আজ আপনাকে টাকা ধার দেওয়া নেওয়া না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে সময়মতো সব কাজ শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

Ajker Rashifal: বৃষ রাশি (Taurus)

স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। আজ আপনার জীবনসঙ্গী খুব ভাল মেজাজে থাকবেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৪টা ৫৫ থেকে সকাল ৯টা ৩০

Ajker Rashifal: মিথুন রাশি (Gemini)

দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর ভালবাসা এবং সাপোর্ট পাবেন। অফিসে আপনার সম্মান বাড়তে পারে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায়ীদের আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে রাত ৮টা ৪৫

Ajker Rashifal: কর্কট রাশি (Cancer)

আজ আপনার সারা দিনের পরিকল্পনায় বাধা আসার সম্ভাবনা রয়েছে। বাড়িতে হঠাৎ কোনও অতিথির আগমন হতে পারে। যে কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। আজ আপনি হঠাৎ কোনও ভাল খবর পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ৮টা ৪৫

Ajker Rashifal: সিংহ রাশি (Leo)

আজকের দিনটি খুব ভাল যাবে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অফিসে আপনাকে কোনও দায়িত্বশীল কাজ দেওয়া হবে। খুব মন দিয়ে সেই কাজ করুন। কোনও ধরনের ভুল না করাই ভাল। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ১৫

Ajker Rashifal: কন্যা রাশি (Virgo)

আজ ব্যয় বেশি হতে পারে। অফিসের কাজে একই ভুল বারবার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার বস আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫

Ajker Rashifal: তুলা রাশি (Libra)

কর্মক্ষেত্রে উন্নতি হবে। আজ আপনার কঠোর পরিশ্রম সফল হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনি আপনার আয় বৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। সন্তানের দিক থেকে কোনও সমস্যা হতে পারে। তাঁর স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়বে। আজ আপনার স্বাস্থ্যও খুব একটা ভাল থাকবে না।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা

Ajker Rashifal: বৃশ্চিক রাশি (Scorpio)

ব্যবসায়ীদের আজ দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে শুধুমাত্র আপনার সময় এবং অর্থ নষ্ট হবে। শিক্ষার্থীদের পড়ালেখায় আসা বাধা দূর হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: ভোর ৪টে থেকে দুপুর ৩টে

Ajker Rashifal: ধনু রাশি (Sagittarius)

আজ পরিবারের কারুর কাছ থেকে ভাল খবর পাবেন। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। অফিসে বস আপনার কাজ দেখে খুব খুশি হবেন। আপনার করা কাজের প্রশংসাও করবেন তিনি। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে রাত ৮টা

Ajker Rashifal: মকর রাশি (Capricorn)

আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি সঠিক সময়ের আগে অফিসের সমস্ত কাজ শেষ করতে সক্ষম হবেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের হাতে বড় চুক্তি আসতে পারে। জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মেজাজে থাকবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

Ajker Rashifal: কুম্ভ রাশি (Aquarius)

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে না। কাজের চাপ বৃদ্ধির কারণে আপনি স্ট্রেস অনুভব করবেন। বাড়ির পরিবেশ ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৯টা ৩০ থেকে দুপুর ২টা ৫৫

Ajker Rashifal: মীন রাশি (Pisces)

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। আপনি যদি বিনিয়োগের পরিকল্পনা করেন, তবে আজ ভাল সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরা আজ অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের কাছে বকা শুনতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে বেলা ১১টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion