Ajker Rashifal 21 September 2022: : কেমন কাটবে আজ সারা দিন? দেখুন ২১ সেপ্টেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 21 September 2022

মেষ রাশি

মেষ রাশি

নতুন গাড়ি, বাড়ি কেনার জন্য এই সময়টি উপযুক্ত নয়। অফিসে আপনার পরিশ্রমের প্রশংসা করা হবে। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনার মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৮টা ৫৫

বৃষ রাশি

বৃষ রাশি

স্বাস্থ্যের যত্ন নিন। চাকুরিজীবীরা নিজেদের উপর অত্যধিক কাজের চাপ দেবেন না। কারণ স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়বে, সেই সঙ্গে আপনার পারফরম্যান্স খারাপ হতে পারে। আজকের দিনটি ব্যবসায়ীদের খুব ভাল কাটবে। ভাল লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে বেলা ১২টা

মিথুন রাশি

মিথুন রাশি

যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চান, আজকের দিনটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত কোনও সমস্যা থাকলে আজই সেই সমস্যার সমাধান হতে পারে। চাকরিজীবীরা ভাল সুযোগ পাবেন। আপনার কাজ দেখে উচ্চপদস্থ কর্মকর্তারা মুগ্ধ হবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩৪

শুভ সময়: সকাল ৭টা থেকে বিকেল ৫টা ১৫

কর্কট রাশি

কর্কট রাশি

অফিসে কাজের চাপ বাড়বে, এর পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তার অভাবে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ আপনার কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের খুব পরিশ্রম করতে হতে পারে। আর্থিক ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। আজ আপনার প্রিয়জনের স্বাস্থ্য আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হালকা হলুদ

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

সিংহ রাশি

সিংহ রাশি

দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। অফিসের পরিবেশ আজ ভাল থাকবে না। বসের মেজাজ খুব খারাপ থাকবে। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, তারা আজ প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণে হতাশ হতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনার স্বাস্থ্য দুর্বল হবে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে রাত ৯টা ৩০

কন্যা রাশি

কন্যা রাশি

জীবনসঙ্গীকে সময় দেওয়ার চেষ্টা করুন। সঙ্গীকে উপেক্ষা করলে আপনাদের সম্পর্কে তিক্ততা বাড়তে পারে। ব্যবসায়ীরা আজ তাদের কঠোর পরিশ্রমের যথাযথ ফল পেতে পারেন। আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। আর্থ্রাইটিসের রোগীদের শারীরিক সমস্যা আরও বাড়তে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা

তুলা রাশি

তুলা রাশি

ব্যয় বাড়তে পারে। এছাড়াও, আপনার উপর ঋণের বোঝা বাড়তে পারে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভাল কাটবে। শিক্ষা সংক্রান্ত ভাল খবর আসতে পারে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীরা তাদের কঠোর পরিশ্রম অনুসারে ফল পাবেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনার হাত বা পায়ের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

ধনু রাশি

ধনু রাশি

বিবাহিত জীবনে ঝামেলা বাড়বে। আজ আপনার কোনও কাজ করতে ভাল লাগবে না। আর্থিক অবস্থা স্বাভাবিকের থেকে ভাল হবে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীরা আজ ভাল সুযোগ পেতে পারেন। যাদের লিভারের সমস্যা আছে, তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

মকর রাশি

মকর রাশি

যারা চাকরি পরিবর্তন করার জন্য অন্য কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন, তারা আজ ইতিবাচক উত্তর পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। অর্থ প্রাপ্তি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। আজ আপনি নতুন প্রপার্টি, গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। এছাড়াও, আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। ব্যবসায়ীদেরও দিনটি ভালই কাটবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের থেকে মানসিক সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

মীন রাশি

মীন রাশি

চাকুরিজীবীদের অফিসের কাজে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। আজ আপনার চোখের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion