Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 21 October 2022 : আজ সারা দিন আপনার কেমন কাটবে? দেখুন ২১ অক্টোবরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আর্থিক অবস্থা উন্নতি হবে। ঘরের পরিবেশ ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

বৃষ রাশি
জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটবে। অফিসের পরিবেশ ভাল থাকবে। আজ বস খুব ভাল মেজাজে থাকবেন। ব্যবসায়ীরা তাদের কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ৯টা

মিথুন রাশি
আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার আয় বাড়তে পারে। শীঘ্রই আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ব্যাংকিং সেক্টরে যারা আছেন, তাদের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১২টা ৫০

কর্কট রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তায় আজ আপনার সব কাজ সময়মতো সম্পন্ন হবে। আজ আপনার স্নায়ুর কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

সিংহ রাশি
আপনি আজ বন্ধুদের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। অনেক দিন পর আজ আপনি নিজের জন্যও যথেষ্ট সময় পাবেন। ব্যবসায়ীরা সাফল্য পেতে পারেন। বিনিয়োগের জন্য আপনি ভাল সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা ২০

কন্যা রাশি
অফিসে আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। আজ বস আপনার উপর খুব মুগ্ধ হবেন। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তারা শীঘ্রই ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি তেমন ভাল কাটবে না। আয় ভাল হবে, তবে ব্যয় বৃদ্ধি হতে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আজ আপনার হাতে বা পায়ে ব্যথা হতে পারে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ৩০

তুলা রাশি
বিবাহিত জাতক জাতিকারা আজ সুখবর পেতে পারেন। শীঘ্রই আপনার বাড়িতে নতুন সদস্য প্রবেশ করতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। তাদের পরামর্শ উপেক্ষা করবেন না। ছোটো ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। আজ সারাদিন গ্রাহকদের আনাগোনা থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: ভোর ৪টা ২৫ থেকে দুপুর ২টা ১৫

বৃশ্চিক রাশি
চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনি যদি নতুন চাকরি খুঁজছেন তাহলে ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা ২০

ধনু রাশি
অফিসে সহকর্মীদের সঙ্গে সমন্বয় আরও ভাল হবে। প্রয়োজনে আপনি তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। বিদেশি কোম্পানিতে যারা চাকরি করেন, তারা প্রমোশন পেতে পারেন। আপনার উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সোনা, রুপো এবং শেয়ার বাজারের সঙ্গে যুক্ত জাতকদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আজ ভাল লাভ হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। অর্থ লাভের যোগ রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন। বেশি জাঙ্ক ফুড খাবেন না।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ৩০

মকর রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে। সব সমস্যা দূর হবে। আপনার পারফরম্যান্সের উন্নতি হবে। ব্যবসায়ীরা আর্থিক লেনদেনের সময় খুব সতর্ক থাকুন, নইলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। অর্থের অভাবে আপনার কোনও কাজ যদি আটকে ছিল, তবে আজ তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

কুম্ভ রাশি
যারা প্রপার্টি সংক্রান্ত কাজ করেন, তাদের আজকের দিনটি খুব ভাল কাটবে। ভাল লাভ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। বাবা-মা আপনার উপর খুব খুশি হবেন। আজ আপনার পেশীর কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা

মীন রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব রোমান্টিক কাটবে। খরচ বাড়তে পারে। অফিসের পরিবেশ আজ ভাল থাকবে না। আপনার উপর কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। আজ তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, অন্যথায় আপনার আঘাত লাগতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৭
শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে সকাল ১০টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications