Ajker Rashifal: আজকের দিনটি আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 21 মে 2023

রবিবার, ২১ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 21 May 2023

আজকের মেষ রাশিফল
সরকারি চাকুরিজীবীদের উন্নতি হবে। ব্যবসায় ভাল লাভ হতে পারে। তবে তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত কোনও কাজ করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা

আজকের বৃষ রাশিফল
আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ যদি দীর্ঘদিন ধরে মুলতবি থাকে, তাহলে আজ তা সম্পন্ন হতে পারে। এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। খরচ কমান, অন্যথায় আপনি বড় আর্থিক সংকটের সম্মুখীন হবেন। ঘরের পরিবেশ ভাল থাকবে। বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বেলা ১২টা থেকে রাত ৯টা

আজকের মিথুন রাশিফল
ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। আজ আপনি কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। মানসিকভাবে খুব ভাল থাকবেন। ব্যবসায়ীদের আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ কোনও ভাল খবর পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের কর্কট রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। আজ আপনাকে কাজের জন্য যাত্রা করতে হতে পারে। এই যাত্রা আপনার পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। আজ আপনার হাত বা পায়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের সিংহ রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। আজ হঠাৎ আপনি অসুস্থ হতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য তাড়াহুড়ো করবেন না। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ০৫

আজকের কন্যা রাশিফল
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার খরচ বাড়তে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে। অতিরিক্ত চা, কফি না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৭টা ৪৫ থেকে বেলা ১২টা

আজকের তুলা রাশিফল
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। তবে আপনার উপর দায়িত্ব আরও বাড়বে। ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। গুরুজনদের আশীর্বাদ পাবেন। আজ জীবনসঙ্গীর মেজাজ খুব ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে বেলা ১২টা

আজকের বৃশ্চিক রাশিফল
চাকুরিজীবীরা অফিসে নিজের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস রাখা এড়িয়ে চলুন, অন্যথায় আজ আপনি বিব্রত হতে পারেন। আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জিং হবে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনার মাথাব্যথা ও ক্লান্তি বোধ হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩৩
শুভ সময়: বেলা ১১টা ১৫ থেকে রাত ৮টা ৪৫

আজকের ধনু রাশিফল
পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। চাকুরিজীবীরা অফিসের কাজে একই ভুল বারবার করা থেকে বিরত থাকুন। ঊর্ধ্বতন কর্মকর্তারা রেগে যেতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা আজ খুব সাবধানে থাকুন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা ৪৫ থেকে রাত ৮টা ১৫

আজকের মকর রাশিফল
যারা চাকরি খুঁজছেন, তারা আজ চাকরি পেতে পারেন। আজ ব্যয় বাড়তে পারে। জীবনসঙ্গীর দুর্বল স্বাস্থ্যের কারণে আপনি চিন্তিত থাকবেন। নিজের শরীরের যত্ন নিন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ২০

আজকের কুম্ভ রাশিফল
ব্যবসায়ীরা নতুন কোনও পরিকল্পনা করতে পারেন। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। চাকুরিজীবীদের উপর অফিসে কঠিন কাজের দায়িত্ব পড়তে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৯টা

আজকের মীন রাশিফল
চাকুরিজীবীরা অফিসের কাজে পূর্ণ মনোযোগ দিন। ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। বাড়ি, জমি কেনার জন্য ভাল সুযোগ পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ৪৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, May 21, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion