Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 21 মার্চ 2023
মঙ্গলবার, ২১ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে মুলতবি কাজের চাপ বাড়তে পারে। আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজে বাধা আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনি খুব ক্লান্ত এবং দুর্বল বোধ করবেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫

আজকের বৃষ রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভালো কাটবে। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে। আর্থিক ব্যাপারে অবহেলা করবেন না, তাহলে বড় ধরনের ক্ষতি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ১০

আজকের মিথুন রাশিফল
আজ কাজের চাপ কম থাকবে। আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুঢ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

আজকের কর্কট রাশিফল
আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। অফিসে আপনার পারফরম্যান্সে বস খুব সন্তুষ্ট হবেন। তাঁর প্রশংসা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণে তারা হতাশ হতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১০টা ২৫

আজকের সিংহ রাশিফল
শিক্ষার্থীদেরকে পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। টিভি ও মোবাইল থেকে দূরে থাকুন। খরচ বাড়তে পারে। ব্যয় নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীদের অফিসে উচ্চ আধিকারিকদের সঙ্গে খুব সাবধানে কথা বলার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

আজকের কন্যা রাশিফল
আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। চাকুরিজীবীদের অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ মেনে চলতে হবে। আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য লাভজনক হতে চলেছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

আজকের তুলা রাশিফল
আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। মানসিকভাবে আপনি খুব ভালো বোধ করবেন। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার আটকে থাকা কাজও শেষ হতে পারে। ব্যবসায়ীরা কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

আজকের বৃশ্চিক রাশিফল
চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। আজ আপনাকে একসঙ্গে অনেক কাজ সামলাতে হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের খুব সাবধানে থাকতে হবে। কাউকে বেশি বিশ্বাস করবেন না, অন্যথায় প্রতারিত হতে পারে। আপনার আয় ভালো হবে, তবে ব্যয় বৃদ্ধির কারণে সমস্যায় পড়বেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

আজকের ধনু রাশিফল
বিদেশী কোম্পানিতে কর্মরতদের আজকের দিনটি খুব ভালো কাটবে। ভালো লাভ হবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আবহাওয়া পরিবর্তনের কারণে হাঁপানি রোগীদের শারীরিক সমস্যা আরও বাড়বে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ৩০

আজকের মকর রাশিফল
কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের কোর্ট-কাছারির মামলায় অবহেলা না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। সামান্য ভুল বড় ক্ষতির কারণ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

আজকের কুম্ভ রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আপনার জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন এবং আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। যে সব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাঁরা আজ সুখবর পেতে পারেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মীন রাশিফল
চাকুরিজীবীদের অফিসে সকলের সঙ্গে ঠিকঠাক আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ছোটোখাটো বিষয়ে রাগ করা থেকে বিরত থাকুন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications