Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? দেখুন ২১ মার্চের রাশিফল
আজকের দিনটি আপনার কেমন কাটবে? জানতে দেখুন ২১ মার্চের রাশিফল।


মেষ রাশি
ব্যক্তিগত জীবনের সমস্যাগুলি বুদ্ধি দিয়ে সমাধান করার চেষ্টা করুন। ঝগড়া এড়িয়ে চলুন। ব্যবসায়ীরা আজ কোনও সুখবর পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশংসা পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে দুপুর ৩টা

বৃষ রাশি
চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুব শুভ হবে। ব্যবসায়ীরা আজ যাত্রা করতে পারেন। ব্যবসায় উন্নতি হবে। আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি বেশ ভাল কাটবে। আপনার বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে। ডায়াবেটিস রোগীরা নিজেদের খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

মিথুন রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে না। অর্থের অভাবে আজ আপনার কোনও ব্যবসায়িক পরিকল্পনা মাঝপথে আটকে যেতে পারে। চাকুরিজীবীদের অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। আজ বসের নজর আপনার উপরেই থাকবে। বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। আজ আপনি আপনার পিতার কাছ থেকে উপহার পেতে পারেন। স্বাস্থ্য ভাল রাখতে, গভীর রাত পর্যন্ত জেগে থাকা এড়িয়ে চলুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

কর্কট রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। তবে আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। চাকরি হোক বা ব্যবসা, আপনার পরিশ্রমের ভালো ফল পাবেন। ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

সিংহ রাশি
ব্যবসায়ীদের আর্থিক লাভ হতে পারে। চাকুরিজীবীদের অফিসে সম্মান বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনার হরমোনের সমস্যা হতে পারে।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৪৫
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

কন্যা রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। নতুন গাড়ি বা প্রপার্টি কেনার ক্ষেত্রে এই সময়টি উপযুক্ত। ঘরের পরিবেশ খুব ভাল থাকবে। আজ বাড়িতে পূজার আয়োজন হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মনের কথা বলার সুযোগ পাবেন। আপনাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি দূর হবে। আজ আপনার কাশি, সর্দি, অ্যালার্জি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

তুলা রাশি
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ভাল হবে। পরিবারের সকলের সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করুন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

বৃশ্চিক রাশি
শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনার আয় ভাল হবে, তবে খরচ বাড়তে পারে। বাড়ি মেরামতের পেছনে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। অফিস পলিটিক্স থেকে সতর্ক থাকুন। কোনও ধরনের গসিপের অংশ না হওয়াই ভাল। ব্যবসায়ীদের কাউকে অন্ধভাবে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আপনার ত্বকে অ্যালার্জি হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

ধনু রাশি
আজ আর্থিক লেনদেন না করলেই ভাল হবে, অন্যথায় আপনার বিরাট ক্ষতি হতে পারে, বিশেষ করে আজ ঋণ নেওয়া এড়িয়ে চলুন। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিরা আজ সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। টার্গেট ভিত্তিক চাকরি যাঁরা করেন তাঁরা আজ খুব ব্যস্ত থাকবেন। আজ আপনি কঠোর সংগ্রামের পরে সাফল্য পেতে পারেন। দিনের দ্বিতীয়ার্ধে হঠাৎ করে কোনও বড় সমস্যা হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ৪৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

মকর রাশি
ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে এবং আজ আপনি পূজার্চনা ও যজ্ঞের আয়োজন করতে পারেন। এছাড়া, আজ আপনি অসহায়দের সাহায্যও করবেন। ব্যবসায়ীদের এই সময়ে কোনও ধরণের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, বিশেষ করে অর্থের ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব শুভ হবে। অর্থ প্রাপ্তি হতে পারে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

কুম্ভ রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি বেশ ভালই কাটবে। আজ আপনি কম পরিশ্রমে ভাল আর্থিক লাভ করতে পারেন। যারা চাকরি করছেন তারাও উন্নতি করতে পারবেন। সরকারি চাকুরিজীবীরা আজ অফিসে ভাল খবর পেতে পারেন। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়ির বড়দের আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য ভাল রাখতে, গুটখা, পান, অ্যালকোহল, ধুমপানের মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

মীন রাশি
ঘরের পরিবেশ আজ ভাল থাকবে না। বাড়ির কারুর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। আজ আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব ব্যয়বহুল হতে চলেছে। প্রচুর অর্থ ব্যয় হতে পারে। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের পরামর্শ মেনে চলুন। ব্যবসায়ীরা আজ ভাল আর্থিক লাভ করতে পারেন। আপনার ব্যবসা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার স্নায়ু সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।



Click it and Unblock the Notifications