Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 21 জুলাই 2023

Ajker Rashifal: শুক্রবার, ২১ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 21 July 2023

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি বেশ ভালো কাটবে। আপনার আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনি আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রিয়জনের সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৪৫

আজকের বৃষ রাশিফল
কর্মক্ষেত্রে প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির কারুর কাছ থেকে আপনার পছন্দসই উপহার পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৬টা থেকে ৯টা ২০

আজকের মিথুন রাশিফল
লভ লাইফ ভালো কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের কর্কট রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আপনাদের মধ্যে তিক্ততা আরও বাড়তে পারে। ব্যয় বাড়তে পারে। আপনাকে ঋণও নিতে হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের সিংহ রাশিফল
অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের কথা উপেক্ষা করবেন না। আপনার কাজে মনোনিবেশ করুন। ব্যবসায়ীদের আর্থিক ব্যাপারে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৮টা ২৫

আজকের কন্যা রাশিফল
কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আপনি কঠোর পরিশ্রমের জোরে, নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৫টা থেকে রাত ৯টা

আজকের তুলা রাশিফল
তুলা রাশির জাতকরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা ৩৫ থেকে সকাল ১০টা

আজকের বৃশ্চিক রাশিফল
শিক্ষার্থীদের পড়াশোনায় আসা সব বাধা-বিপত্তি দূর হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকুরিজীবীরা ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায় বৃদ্ধি হবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৩০

আজকের ধনু রাশিফল
লভ লাইফ খুব ভালো কাটবে। আর্থিক সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। পিতার গাইডেন্স পাবেন।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ৪টা ১৫ থেকে সকাল ৮টা ৫০

আজকের মকর রাশিফল
জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৪টা ২০ থেকে রাত ৮টা ১৫

আজকের কুম্ভ রাশিফল
আজ আপনি আপনার পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। আর্থিক সমস্যা দূর হবে। অর্থ লাভ হবে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম সফল হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের মীন রাশিফল
বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে। ব্যস্ততার কারণে আপনি আপনার প্রিয়জনকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। যে কারণে আপনার সঙ্গী আপনার উপর রেগে যেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিক যাবে। ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে আপনার অসমাপ্ত কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: দুপুর ১২টা ৫০ থেকে দুপুর ৩টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, July 21, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion