Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ২১ জুলাইয়ের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 21 July 2022

মেষ রাশি

মেষ রাশি

স্বাস্থ্য ভাল থাকবে। চাকুরিজীবীরা কঠোর পরিশ্রমের জোরে ভাল সাফল্য পেতে পারেন। আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আপনার জীবনসঙ্গীর ভালবাসা এবং সাপোর্ট পাবেন। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটবে। আপনার সঞ্চিত পুঁজির বৃদ্ধি হতে পারে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ২৯

শুঢ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ১৫

বৃষ রাশি

বৃষ রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আজ একটি দুর্দান্ত সুযোগ আপনার হাত থেকে চলে যাবে। শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন। যাঁরা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে চান, শীঘ্রই তাঁদের ইচ্ছা পূরণ হতে পারে। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আবহাওয়ার পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। নিজের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা ৩০

মিথুন রাশি

মিথুন রাশি

আজ আপনার কোনও মূল্যবান জিনিস চুরি বা হারিয়ে যেতে পারে, যে কারণে আপনার বড় আর্থিক ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, তা নাহলে ছোটোখাটো ভুল হতে পারে। ব্যবসায়ীদের তাঁদের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। তবে ব্যস্ততার কারণে আজ আপনি আপনার প্রিয়জনকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। অর্থের দিক দিয়ে দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

কর্কট রাশি

কর্কট রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। অতীতে করা কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন, আপনার আয় বৃদ্ধিরও প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আজ স্বস্তি পেতে পারেন। আপনার কাজে কোনও বাধা থাকলে, আজ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। বাড়ির কিছু সদস্যের সঙ্গে আপনার মতপার্থক্য থাকতে পারে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ৯টা থেকে ১১টা

সিংহ রাশি

সিংহ রাশি

চাকুরিজীবীদের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তা এবং সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ ভাল থাকবে। আজ আপনি পিতা-মাতার সঙ্গে সময় কাটাবেন। আর্থিক দিক ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৪টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

কন্যা রাশি

কন্যা রাশি

আজ আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। সরকারি চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। যাঁরা প্রাইভেটে চাকরি করছেন, তাঁরা কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা আজ বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। তবে আপনি এই সমস্যা কাটিয়ে উঠতে সফল হবেন। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে। জীবনসঙ্গীর মেজাজ খুব ভাল থাকবে এবং আজ আপনি একে অপরের সঙ্গে যথেষ্ট সময় কাটাতে সক্ষম হবেন। আজ আপনার সর্দি, কাশি হতে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে দুপুর ১২টা

তুলা রাশি

তুলা রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবে। আজ কাজের চাপ থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না। আপনার পেট বা দাঁতের সমস্যা হতে পারে।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

পারিবারিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল যাবে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি খুব আনন্দে কাটবে। আপনার বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা মজবুত হবে। আজ আপনি বড় আর্থিক লেনদেনের সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। আপনি মানসিক এবং শারীরিকভাবে বেশ ভাল বোধ করবেন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ৫টা থেকে বেলা ১২টা

ধনু রাশি

ধনু রাশি

যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা ভাল লাভ করতে পারেন। যাঁরা অনলাইনে ব্যবসা করেন, তাঁদের ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীদের সমস্যা বাড়তে পারে। আপনার উপর কাজের চাপ বাড়তে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা ৩০

মকর রাশি

মকর রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল যাবে। ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আজ আপনি মানসিকভাবে বেশ ভাল বোধ করবেন। চাকুরিজীবীদের বদলি হতে পারে। যাঁরা সম্প্রতি নতুন চাকরিতে যোগদান করেছেন, তাঁদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর মেজাজ ভাল থাকবে না। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: দুপুর ৩টা ৪৫ থেকে রাত ৮টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আর্থিক দিক ঠিকঠাক থাকবে। রিয়েল এস্টেট সংক্রান্ত কাজ করেন এমন ব্যক্তিরা আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। খুচরা ব্যবসায়ীরাও আজ ভাল আর্থিক লাভ করতে পারেন। সফ্টওয়্যার কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের পদোন্নতি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি তেমন ভাল থাকবে না। আজ আপনার লিভারের কোনও সমস্যা হতে পারে, অবশ্যই ডাক্তার দেখান।

শুভ রং: জাফরান

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা

মীন রাশি

মীন রাশি

যাঁরা বিদেশী সংস্থায় কাজ করেন, তাঁদের অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা মোটামুটি লাভ করবেন। ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত নয়। খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৯টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, July 21, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion