Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 21 জানুয়ারি 2024

Ajker Rashifal, 21 January 2024: রবিবার, ২১ জানুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal

আজকের মেষ রাশিফল

ব্যবসায়ীদের আজ কোনও ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসের কাজগুলো খুব সাবধানে করুন। আজ কাজে কোনও ভুল হলে সমস্যায় পড়বেন। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অর্থ লাভ হতে পারে। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে বিকেল ৫টা

আজকের বৃষ রাশিফল

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। প্রোমোশন হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। গাড়ি কেনার জন্য দিনটি অনুকূল। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। ভাই বা বোনের বিয়েতে বাধা থাকলে, এই সমস্যার সমাধান হতে পারে। শীঘ্রই আপনার বাড়িতে শুভ কাজ সম্পন্ন হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: ভোর ৪টে ২০ থেকে ৯টা

আজকের মিথুন রাশিফল

আজ যাত্রার যোগ রয়েছে। ব্যবসায়ীদের আজ একটু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতি হতে পারে। সরকারি চাকুরিজীবীরা তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। আপনার অসাবধানতার কারণে আজ বড় ক্ষতি হতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে না। টাকা নিয়ে বাড়িতে বিবাদের সম্ভাবনা রয়েছে। লভ লাইফ ভালো কাটবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা

আজকের কর্কট রাশিফল

গুরুজনদের কথা উপেক্ষা করবেন না, অন্যথায় ক্ষতি আপনারই হবে। বিশেষ করে বাবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আজ অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটা মোটামুটি যাবে। আজ হঠাৎ স্বাস্থ্যের অবনতি হতে পারে। ওষুধের জন্য আপনার অনেক টাকা খরচ হয়ে যেতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৯টা

আজকের সিংহ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। টিমওয়ার্কের মাধ্যমে আপনি আপনার কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজে খুশি হবেন। ব্যবসায় লাভ হবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে বিতর্ক হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের কন্যা রাশিফল

লভ লাইফ ভালো কাটবে না। আপনার সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। এই রাশির বিবাহিত জাতকদেরও আজকের দিনটি ভালো যাবে না। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক যাবে। আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আজ আপনি অম্বল, অ্যাসিডিটি, বদহজমে ভুগতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ২টো ৪৫ থেকে সন্ধ্যা ৬টা

আজকের তুলা রাশিফল

আজকের দিনটি এই রাশির ব্যবসায়ীদের খুব ভালো যাবে। কর্মক্ষেত্রে আপনি আপনার ভালো কাজ দিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশ্বাস জয় করতে সক্ষম হবেন। বাড়ির পরিবেশের উন্নতি হবে। লভ লাইফে নতুন মোড় আসতে পারে। আপনার সঙ্গী আজ আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে রাত ৮টা ৩০

আজকের বৃশ্চিক রাশিফল

যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। পার্টনারের সঙ্গে আপনার বিবাদ হয়ে থাকলে, খুব বুদ্ধি করে বিষয়টি সমাধান করার চেষ্টা করুন, অন্যথায় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের উচ্চপদস্থ আধিকারিকদের সম্মান করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে আপনার পারফরম্যান্স উন্নত করা প্রয়োজন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ সংক্রান্ত কোনও কাজ করার জন্য আজকের দিনটি উপযুক্ত নয়। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ০৫

আজকের ধনু রাশিফল

অফিসে আপনার পারফরম্যান্স ভাল হবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের যথাযথ ফলাফল পাবেন। ব্যবসায়ীদের হাতে বড় অর্ডার আসতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পাবেন। বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৫টা ৩০ থেকে ১০টা ১০

আজকের মকর রাশিফল

আজকের দিনটি খুব ভালো যাবে। বিশেষ কারুর সঙ্গে দেখা হতে পারে। আপনার লভ লাইফ শীঘ্রই শুরু হবে। কর্মক্ষেত্রে আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আজ বড় কোনও কাজের সমস্যার সমাধান হতে পারে। অনেকদিন পর আপনি আপনার কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ১৫

আজকের কুম্ভ রাশিফল

ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। দাতব্য কাজে যোগ দিতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার সঙ্গীর সাপোর্ট পাবেন। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীরা বিনিয়োগ করার ভালো সুযোগ পেতে পারেন। ভবিষ্যতে এটি থেকে ভালো রিটার্ন আসতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। আপনি আপনার ভাই-বোনদের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে ৯টা ৫০

আজকের মীন রাশিফল

আজ আপনার মুলতবি থাকা কাজগুলো সম্পন্ন হতে পারে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ থাকবে। ব্যবসায়ীরা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে গাইডেন্স পাবেন। শীঘ্রই আপনার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। অর্থ লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ১০টা ৪৫ থেকে দুপুর ২টো

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, January 21, 2024, 5:33 [IST]
X
Desktop Bottom Promotion