Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 21 জানুয়ারি 2023
শনিবার, ২১ জানুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল: চাকুরিজীবীদের দায়িত্ব বাড়বে
কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। অফিসে আপনার উপর অতিরিক্ত দায়িত্ব থাকতে পারে। ব্যবসায়ীদের আজ দীর্ঘ যাত্রা করতে হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। ঘরের পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে, আপনাকে সময়মতো খাওয়াদাওয়া করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১১টা ২৫

আজকের বৃষ রাশিফল: ব্যবসায় লাভ হবে
সরকারি চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো কাটবে। ব্যবসায়ীদের কাজে আসা বাধা দূর হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনারা একে অপরের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা ৪৫ থেকে দুপুর ২টা ২০

আজকের মিথুন রাশিফল: আর্থিক পরিস্থিতি ভালো থাকবে
স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আর্থিক অবস্থা ভালো থাকবে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের কর্কট রাশিফল: স্বাস্থ্য ভালো থাকবে না
অফিসের সমস্ত কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন, অন্যথায় কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাবে। ব্যবসায়ীদের বড় আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৮টা

আজকের সিংহ রাশিফল: কর্মক্ষেত্রে দিনটি ভালো
যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা আজ সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আজ আপনি নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৪৫

আজকের কন্যা রাশিফল: জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে
জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। কর্মক্ষেত্রে অত্যধিক স্ট্রেস নেবেন না, অন্যথায় আপনার স্বাস্থ্য মারাত্মক খারাপ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ২০

আজকের তুলা রাশিফল: চাকরি ও ব্যবসায় সাফল্য
চাকুরিজীবীরা ভালো সুযোগ পেতে পারেন। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাদের স্বপ্ন পূরণের হতে পারে। ব্যবসায়ীদের আটকে থাকা সব কাজ আজ সম্পন্ন হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি আপনার সন্তানের শিক্ষা বা স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকবেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৫৫

আজকের বৃশ্চিক রাশিফল: চাকুরিজীবীরা ঝামেলায় পড়বেন
আর্থিক দুশ্চিন্তা বাড়তে পারে। অর্থের অভাবে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে আটকে যেতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আজ আপনার ত্বকের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

আজকের ধনু রাশিফল: ব্যবসায়ীরা তাড়াহুড়ো করবেন না
আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। মানসিকভাবে আপনি খুব ভালো বোধ করবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আজ অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ব্যবসায়ীদের মুনাফা অর্জনের জন্য তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার কোমর বা পিঠ সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৯টা থেকে ১১টা

আজকের মকর রাশিফল: পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না
বাড়ির পরিবেশ ভালো থাকবে না। টাকা নিয়ে ঘরে বিতর্কের সম্ভাবনা রয়েছে। অফিসে বসের বকা শুনতে হতে পারে। মুলতুবি কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা

আজকের কুম্ভ রাশিফল: আর্থিক অবস্থার উন্নতি হবে
পূজাপাঠে আপনার আগ্রহ বাড়বে এবং আপনি আজ কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনার পেটের রোগ হতে পারে। বাসি বা বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের মীন রাশিফল: ব্যবসায় বাধা আসবে
চাকুরিজীবীদের অফিসে মান-সম্মান বাড়তে পারে। আপনার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে আপনি দারুণ সাফল্য পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হবে। তাদের কোনও কাজে বাধা আসতে পারে। প্রচুর অর্থ ব্যয় হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications