Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 21 ফেব্রুয়ারি 2023

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 21 February 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

আপনার সন্তান সাফল্য পেতে পারে। আপনি তাঁর জন্য খুব গর্বিত বোধ করবেন। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: ভোর ৪টা ৩৫ থেকে দুপুর ১টা

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। কর্মক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি কঠোর পরিশ্রম করবেন। সর্দি, কাশিতে ভুগতে পারেন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। খরচ বাড়তে পারে। নতুন চাকরি খোঁজা শুরু করার জন্য আজকের দিনটি ভালো। ব্যবসায়ীরা খুব ব্যস্ত থাকবেন। স্বাস্থ্যের ভালো থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেবেন না, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। যাঁরা সেলস ও মার্কেটিং-এর কাজ করছেন, আজকের দিনটি তাঁদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে বিকেল ৪টা

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। ব্যবসায়ীরা ভালো সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের কাছ থেকে ভালো পরামর্শ পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১৬

শুঢ সময়: ভোর ৪টা ০৫ থেকে দুপুর ৩টা

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। বেসরকারি চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকবে। খুচরা ব্যবসায়ীদের খুব ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে না। আজ চাকুরিজীবীদের উপর কঠিন কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে না। আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। বিবাহিত জীবনের পরিস্থিতি ভালো থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার দূরত্ব বাড়তে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১২টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। অফিসে বসের দেওয়া দায়িত্ব ভালো ভাবে পালন করুন। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফল পাবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে সব সিদ্ধান্ত নিন, অন্যথায় বিরাট ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা সময়ের দিকে খেয়াল রাখুন। আজ আপনার উপর কাজের চাপ বেশি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি পেটের রোগে ভুগতে পারেন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ৫৫

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। অফিসের পরিবেশ ভালো থাকবে। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে বেলা ১২টা

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

স্বাস্থ্য ভালো থাকবে না। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে না। বস আপনার পারফরম্যান্সে খুব একটা খুশি হবেন না। আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে। ব্যবসায়ীদের কোনও গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে আটকে যেতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। দাম্পত্য জীবনে সমস্যা বাড়তে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৮টা ৫০

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

ব্যবসায়ীদেরকে তাদের ব্যবসায়িক পরিকল্পনার পরিবর্তন করতে হবে। চাকরিজীবীদেরও আজ কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। বাড়ির পরিবেশের উন্নতি হবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে রাত ৮টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, February 21, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion