Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: বৃহস্পতিবার দিনটা কোন রাশির কেমন কাটবে? দৈনিক রাশিফল 21 ডিসেম্বর 2023
Ajker Rashifal, 21 December 2023: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি খুব ভাল যাবে। অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। ব্যবসায়ীরা আজ তাঁদের কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। হাতে বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলুন। আপনার কোনও কথায় তাঁর মনে আঘাত লাগতে পারে। আজ আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের বৃষ রাশিফল
শারীরিক সমস্যার কারণে আপনার দৈনন্দিন পরিকল্পনায় বাধা পড়তে পারে। আজ আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন না। যে কারণে কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনাকে ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। বাড়িতে হঠাৎ অতিথি আসতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা ৩৫ থেকে ১১টা
আজকের মিথুন রাশিফল
অফিসের সকলের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসায় লাভ হতে পারে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও এগিয়ে যাবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১২টা থেকে ২টো ৪৫
আজকের কর্কট রাশিফল
কর্মক্ষেত্রে আপনার প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকুন। কেউ কেউ আপনার সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীদের কোনও কাজে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে ভাল সময় কাটাবেন। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের সিংহ রাশিফল
পারিবারিক জীবনে সমস্যা দেখা দেবে। আপনি মানসিকভাবে ভাল থাকবেন না। চাকরি হোক বা ব্যবসা, আজ আশানুরূপ ফল পাবেন। সরকারি চাকুরিজীবীদের আয় বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসায়ীরা ঋণ মুক্ত হতে পারেন। গাড়ি, বাড়ি, জমি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৬টা ০৫ থেকে সকাল ৮টা
আজকের কন্যা রাশিফল
আর্থিক অবস্থা ভাল থাকবে। অফিসের কাজে মনোনিবেশ করুন। আজ যদি আপনার একটি কাজও অসম্পূর্ণ থেকে যায়, তাহলে ভবিষ্যতে এর খারাপ পরিণতি ভোগ করতে হতে পারে। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়াদৌড়ি করতে হবে। আর্থিক লাভের যোগ রয়েছে। বাবার সঙ্গে আপনার মতভেদ হতে পারে। আজ তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, অন্যথায় আপনার চোট লাগতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১২টা থেকে ২টো ৫০
আজকের তুলা রাশিফল
আজকের দিনটি খুব ভাল যাবে। ক্যারিয়ার সংক্রান্ত ভাল খবর পেতে পারেন। ব্যবসায়ীরা অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পাবেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আজ খরচ বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের বৃশ্চিক রাশিফল
লভ লাইফ ভাল কাটবে না। আপনার সঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। এই রাশির বিবাহিতদের আজকের দিনটি খুব ভাল যাবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। অফিসে সহকর্মীদের সঙ্গে বেশি হাসি-ঠাট্টা করা থেকে বিরত থাকুন। ব্যবসায়ীরা আজ হতাশ হবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: ভোর ৪টে ২০ থেকে ৯টা
আজকের ধনু রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। ব্যবসায়ীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টো
আজকের মকর রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে না। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে প্রয়োজনের চেয়ে বেশি টাকা ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সেই টাকা পরিশোধ করা কঠিন হতে পারে। চাকুরিজীবীরা অফিসে তাদের কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৪টে ৫৫ থেকে সন্ধ্যা ৭টা
আজকের কুম্ভ রাশিফল
আজ আপনি বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাবেন। সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। মদ্যপান করে গাড়ি চালানো এড়িয়ে চলুন, বিশেষ করে রাতে। অফিসের বস আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। খুব শীঘ্রই এর ভাল ফল পাবেন। ব্যবসায়ীরা বড় সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা ৩০
আজকের মীন রাশিফল
বাড়ির পরিবেশ ভাল থাকবে। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে মূল্যবান উপহার পেতে পারেন। সন্তানের লেখাপড়ায় কোনও বাধা থাকলে, আজ সেই সমস্যার সমাধান হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তায় আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। নতুন কিছু শেখার সুযোগও পেতে পারেন। ব্যবসায়ীরা বড় আর্থিক লেনদেনের সুযোগ পাবেন। ব্যবসা সম্প্রসারণ করার কথা ভাবতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে ৮টা ১৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
