Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 21 অগস্ট 2023

Ajker Rashifal: সোমবার, ২১ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 21 August 2023

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। শীঘ্রই আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টা থেকে সকাল ৯টা ২৫

আজকের বৃষ রাশিফল

আজ আপনাকে প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পিতার স্বাস্থ্য দুর্বল থাকবে। তাঁর ঠিকমতো যত্ন নিন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার চোখের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৯টা ১৫

আজকের মিথুন রাশিফল

আজকের দিনের শুরুটা খুব ভাল হবে। সকালে কোনও ভাল খবরও পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আজ আপনি অর্থ সংক্রান্ত বড় কাজও করতে পারেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে সকাল ১০টা ০৫

আজকের কর্কট রাশিফল

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি পরিবারের সঙ্গে খুব আনন্দে দিনটি কাটাবেন। পিকনিক, মুভিতেও যেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মেজাজে থাকবেন। চাকুরিজীবীরা আজ নতুন সুযোগ পেতে পারেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ১৫

আজকের সিংহ রাশিফল

স্বাস্থ্যের উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন। আপনার ঠাট্টা করে বলা কোনও কথায় তিনি আঘাত পেতে পারেন। আপনার আর্থিক অবস্থা ঠিক রাখতে আজ আপনি কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১১টা

আজকের কন্যা রাশিফল

আজ আপনার কোনও কাজে বাধা আসতে পারে। এমন পরিস্থিতিতে আপনি খুব চিন্তিত হবেন। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, তাহলে বড় ধরনের ক্ষতি হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা

আজকের তুলা রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে না। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যারিয়ার নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ১১টা

আজকের বৃশ্চিক রাশিফল

লভ লাইফ ভাল কাটবে। আপনি আপনার সম্পর্কের বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে খুব সাবধানে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলুন। কোনওভাবেই খারাপ শব্দ ব্যবহার করবেন না। নাহলে আপনার ছোট্ট ভুলের জন্য আপনাকে মূল্য দিতে হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের ধনু রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে। ভাল ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীদেরও উন্নতি হবে। পারিবারিক জীবনে অশান্তি চলবে। বাড়ির সদস্যদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। নিজেকে নিয়ন্ত্রণ করুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মকর রাশিফল

লভ লাইফে নতুন মোড় আসতে পারে। আজ আপনি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। সঙ্গীর কাছ থেকে ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে দিনটি খুব ভাল যাবে। অর্থ লাভ হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আজকের দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ১০টা ২০

আজকের কুম্ভ রাশিফল

অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা বাড়তে পারে। আপনি যদি ঋণ নিয়ে থাকেন, তাহলে তা পরিশোধের চাপ বাড়বে। আজ আপনার মধ্যে এনার্জি ও উদ্যমের অভাব দেখা দেবে। নেতিবাচক ভাবনা মনে আসবে। অযথা চিন্তা করে মানসিক শান্তি নষ্ট না করাই ভাল। ইতিবাচক থাকুন এবং কঠোর পরিশ্রম করুন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫

আজকের মীন রাশিফল

ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। আজ আপনি আপনার গুরুজনের কাছ থেকে ভাল পরামর্শ পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। প্রতিদিন দেরি করে অফিসে পৌঁছানোর অভ্যাসের কারণে আজ আপনি বড় সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, August 21, 2023, 5:15 [IST]
X
Desktop Bottom Promotion