Ajker Rashifal : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ২১ অগস্টের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 21 August 2022

মেষ রাশি

মেষ রাশি

স্বাস্থ্য দুর্বল থাকবে, যে কারণে আপনার সারা দিনের পরিকল্পনায় বাধা আসতে পারে। চাকুরিজীবীদের অফিসে সহকর্মীদের সঙ্গে খুব বেশি হাসি-ঠাট্টা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের তাঁদের প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকতে হবে। অর্থ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ আজ না করলেই ভাল হবে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

বৃষ রাশি

বৃষ রাশি

আর্থিক সমস্যা দূর হবে। শীঘ্রই আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনার কঠিন কাজগুলোও খুব সহজেই সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীদের ঝুট-ঝামেলা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় তাঁরা আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং আর্থিক ক্ষতিও হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনার পেশীতে টান এবং ব্যথা হতে পারে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: সকাল ১০টা থেকে ৩টা ৩০

মিথুন রাশি

মিথুন রাশি

চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে আপনাকে কোনও পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁদের আরও চেষ্টা করতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। যাঁদের উচ্চ রক্তচাপ আছে, তাঁদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে দুপুর ৩টা ৪০

কর্কট রাশি

কর্কট রাশি

চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ভাই বা বোনের কাছ থেকে কোনও ভাল খবর পেয়ে আপনার মন খুব খুশি হবে। অর্থের অবস্থা ভাল থাকবে। তবে প্রয়োজনের চেয়ে বেশি খরচ করবেন না। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ১৫

সিংহ রাশি

সিংহ রাশি

চাকুরিজীবীরা তাঁদের মুলতুবি কাজগুলি সম্পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম করবেন। ব্যবসায়ীরা আজ মুনাফা অর্জনের ভাল সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। আজ আপনি বাড়ির সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৫০

কন্যা রাশি

কন্যা রাশি

বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। চাকুরিজীবীদের আজকের দিনটি বেশ ভাল কাটবে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আপনি যদি কোনও নতুন কাজ শুরু করতে চান এবং ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছেন, তবে আজ সুখবর পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার প্রিয়জন আপনার জন্য চমৎকার কিছু পরিকল্পনা করতে পারেন। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৯টা ০৫

তুলা রাশি

তুলা রাশি

সিঙ্গল জাতক জাতিকারা আজ প্রেমের প্রস্তাব পেতে পারেন। এই রাশির বিবাহিতরা তাঁদের জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। যাঁরা প্রাইভেটে চাকরি করছেন, তাঁরা তাঁদের কঠোর পরিশ্রমের যথাযথ ফল পেতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজ ভাল লাভ হবে। আপনার কাজে গতি আসবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২১

শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

চাকুরিজীবীরা কাজে মনোযোগ দিন। ছোটো ব্যবসায়ীদের সরকারি নিয়ম লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। অতিরিক্ত অর্থ ব্যয় থেকে বিরত থাকুন। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

ধনু রাশি

ধনু রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটতে পারে। আপনি আপনার আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের জোরে ভাল সাফল্য অর্জন করতে পারেন। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আজ আপনার তর্ক হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। কাছের কাউকে টাকা দিয়েও সাহায্য করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। আজ আপনার সঙ্গী খুব ভাল মেজাজে থাকবেন। আপনার যদি কয়েকদিন ধরে স্বাস্থ্যের কোনও সমস্যা হয়, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ৮টা থেকে ১২টা ৫৫

মকর রাশি

মকর রাশি

মকর রাশির জাতক, জাতিকাদের আজ কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। অফিসে সহকর্মীদের কাছ থেকে খুব বেশি আশা করবেন না। আপনি যদি খুব বেশি আশা করেন, তবে আপনি হতাশ হবেন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হতে পারে। আপনি যদি নতুন কোনও কাজ শুরু করতে চলেছেন, তবে আপনার পথে বড় বাধা আসতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনার দাঁতের ব্যথা হতে পারে।

শুভ রং: জাফরান

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৯টা থেকে দুপুর ৩টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শিক্ষাক্ষেত্রে আপনার সন্তান বড় সাফল্য পেতে পারেন। জীবনসঙ্গীর মানসিক সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন, তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার স্বাস্থ্য আজ ভাল থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে রাত ৮টা ৪৫

মীন রাশি

মীন রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটতে পারে। চাকুরিজীবীদের অফিসের কাজে দেরি না করার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে বস যদি আপনাকে কোনও কাজ অর্পণ করে থাকেন, তাহলে তা সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ভাই-বোনের সহযোগিতা পাবেন। সিঙ্গল জাতক জাতিকাদের জন্য আজ বিয়ের প্রস্তাব আসতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে আপনাকে কোনও বড় খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। হাঁপানি রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১টা ৩০

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, August 21, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion