Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? দেখুন ২১ এপ্রিলের রাশিফল
আজকের দিনটি কেমন কাটবে আপনার? জানতে দেখুন ২১ এপ্রিলের রাশিফল।


মেষ রাশি
আজ অর্থ লাভ হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি দারুণ সাফল্য পেতে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ৪৫

বৃষ রাশি
অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আপনি আজ জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আপনার সমন্বয় আরও ভাল হবে। ব্যবসায়ীরা মুনাফা অর্জনের ভাল সুযোগ পেতে পারেন। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকাল ৫টা ৩০ থেকে রাত ৮টা

মিথুন রাশি
আজ আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে, যে কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন। অর্থের অবস্থা ভাল থাকবে। আজ খরচ কম হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না। আপনাকে বিশ্রাম করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ১০টা ৪৫ থেকে দুপুর ১২টা ২৫

কর্কট রাশি
আজ মন ভাল থাকবে না। অফিসে কিছু গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে, তবে শীঘ্রই আপনার সমস্যার সমাধান হবে। ব্যাংকিং খাতের সঙ্গে যুক্ত জাতকরা আজ খুব ব্যস্ত থাকবেন। আপনার উপর দায়িত্ব বেশি থাকবে। ব্যবসায়ীদেরকে অর্থের ক্ষেত্রে কাউকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। সুস্থ থাকতে প্রতিদিন যোগব্যায়াম ও মেডিটেশন করুন।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টা ৪০ থেকে দুপুর ৩টা

সিংহ রাশি
আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আপনাকে আজ কোনও বড় খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে প্রশংসা পাবেন, যে কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে। নতুন চুক্তি করার সময় ব্যবসায়ীরা খুব সতর্ক থাকুন। আজ তাড়াহুড়ো করে কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত না নিলেই ভাল। পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হতে পারে। পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আজ জ্বর, সর্দি, কাশিতে ভুগতে পারেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ২০

কন্যা রাশি
আজকের দিনের শুরুটা খুব ভাল হবে। আপনি বেশ ফ্রেশ ফিল করবেন। অফিসে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দেখে বস আপনার প্রতি খুব খুশি হতে পারেন। আজ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের আজ অনেক দূর যাত্রা করতে হতে পারে। এই যাত্রা খুবই লাভদায়ক হবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আজ আপনি বাড়ির মেরামতের জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন। আজ কোনও ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ১২টা ৪৫

তুলা রাশি
সরকারি চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বদলি হতে পারে বা আপনি উচ্চ পদ পেতে পারেন। বেসরকারি চাকুরিজীবীদের আজ আরও বেশি পরিশ্রম করতে হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। পারিবারিক জীবনে সুখ থাকবে। আপনি পরিবারের থেকে মানসিক সাপোর্ট পাবেন। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে, তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। স্বাস্থ্য দুর্বল থাকবে। আপনি অলস বোধ করতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৪৫

বৃশ্চিক রাশি
প্রেম-ভালবাসার দিক থেকে আজকের দিনটি খুব রোমান্টিক কাটবে। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। আজ আপনি বিয়ে করার সিদ্ধান্তও নিতে পারেন। এই রাশির বিবাহিতদের আজকের দিনটি ভাল কাটবে না। জীবনসঙ্গীর দুর্ব্যবহার আপনাকে কষ্ট দিতে পারে। বিদেশি কোম্পানিতে কর্মরতদের আয় বাড়তে পারে। আজ ব্যবসায়ীরাও আশানুরূপ ফল পেতে পারেন। আপনার যদি সম্প্রতি কোনও অপারেশন হয়ে থাকে, তাহলে পর্যাপ্ত বিশ্রাম করুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

ধনু রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। নতুন কাজ শুরু করার জন্য এটি ভাল সময়। আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বিনিয়োগের ভাল সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরা বসের সহযোগিতা পাবেন। আজ আপনার কঠিন কাজগুলিও সহজে সম্পন্ন হবে। ঘরের পরিবেশ খুব ভাল থাকবে। পরিবারের সঙ্গে দিনটি আনন্দে কাটবে। আপনি আজ জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতা বাড়বে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভাল কাটবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০

মকর রাশি
আপনাকে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। সহকর্মীদের থেকে খুব বেশি আশা করবেন না, অন্যথায় আপনি হতাশ হবেন। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চোখের কোনও সমস্যা হলে অবশ্যই ডাক্তার দেখান।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৪৫

কুম্ভ রাশি
অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। কম পরিশ্রমে ভাল ফল পেতে পারেন। আপনার আর্থিক সমস্যার সমাধান হতে পারে। চাকুরিজীবীদের ছোটোখাটো কাজও খুব সাবধানে করার পরামর্শ দেওয়া হচ্ছে। একটুও ভুল করলে সমস্যায় পড়তে পারেন। আপনার বাবার হঠাৎ শারীরিক অবনতি হতে পারে। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে দায়িত্ব বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৩
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ২৫

মীন রাশি
শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভাল কাটবে। পরিবারের সদস্যদের পূর্ণ সাপোর্ট পাবেন। আজ আপনাকে অফিসের কাজে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। সহকর্মীদের সঙ্গে বেশি গসিপ করবেন না। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১১টা ৩০
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications