Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ সারা দিন কেমন যাবে আপনার? দৈনিক রাশিফল 20 নভেম্বর 2023
Ajker Rashifal, 20 November 2023: সোমবার, ২০ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজ আপনার কাজে মনোযোগ থাকবে। চাকরি হোক বা ব্যবসা, কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিন উপযুক্ত। চাকুরিজীবীদের অফিসে সময়মতো কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা কোনও নতুন কাজ শুরু করার আগে পুরানো কাজগুলি শেষ করুন। নইলে সমস্যায় পড়বেন। আজ আপনার খরচ বাড়বে। পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে। ভাই-বোনের সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে দুর্দান্ত উপহার পেতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১২টা
আজকের বৃষ রাশিফল
পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। বাড়ির পরিবেশের উন্নতি হবে। চাকুরিজীবীরা অফিসে নিজেদছর কাজে মনোযোগ দিন। যদি আপনার কোনও কাজ অসম্পূর্ণ থেকে যায়, তাহলে বসের বকা শুনতে হতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আজ আপনার কানের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টে ৫০ থেকে ৮টা ১৫
আজকের মিথুন রাশিফল
পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে। যে কোনও বিতর্কিত সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো যাবে। উচ্চশিক্ষা সংক্রান্ত প্রচেষ্টা সফল হতে পারে। যাঁরা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান, তাদের ইচ্ছা পূরণ হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আদালত সংক্রান্ত বিষয়ে আপনি সাফল্য পেতে পারেন। এর সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। কর্মক্ষেত্রে মুলতবি কাজের চাপ বেশি থাকবে। যে কারণে আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৫টা ২০ থেকে সকাল ১০টা
আজকের কর্কট রাশিফল
চাকুরিজীবীদের আজ খুব সাবধানে থাকতে হবে। অফিসে কাজ নিয়ে কোনও সমস্যার সম্মুখীন হলে, সিনিয়রদের সঙ্গে পরামর্শ করার পরেই কোনও সিদ্ধান্ত নেবেন। তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হতে পারে। বিদেশে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করে থাকলে, আজ ভালো সুযোগ পাবেন। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সামগ্রিকভাবে আজকের দিনটি প্রিয়জনের সঙ্গে হাসি আনন্দে কাটবে। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। বকেয়া টাকা ফেরত পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের সিংহ রাশিফল
আজকের দিনটি খুব ভালো যাবে। ধনসম্পদ বৃদ্ধি হবে। অফিসে আপনার ইতিবাচকতা এবং আত্মবিশ্বাস দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সহকর্মীরাও মুগ্ধ হবেন। সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। ব্যবসায়ীরা আজ।কোনও নতুন কাজ শুরু করার সুযোগ পেতে পারেন। কিছু নতুন কৌশলও তৈরি করবেন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১১টা
আজকের কন্যা রাশিফল
আপনার জীবনে কোনও সমস্যা থাকলে, ভয় পাওয়ার পরিবর্তে সাহসের সঙ্গে তার মোকাবিলা করুন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি কিছু পুরানো হিসাব নিয়ে ব্যস্ত থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ২টো ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের তুলা রাশিফল
আজ আপনার জীবনে কোনও পজিটিভ পরিবর্তন হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রিয়জনের সাহায্যে আজ আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। অবিবাহিত জাতকদের বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে। চাকুরিজীবীদের পারফরম্যান্স উন্নতি হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়ীরা আজ পুরানো কোনও আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন। ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৫০
আজকের বৃশ্চিক রাশিফল
কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। চাকুরিজীবীদের কাজের জন্য দীর্ঘ যাত্রা করতে হতে পারে। ব্যবসায়ীদের আজ কোনও লেনদেনের সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। একটুও অসাবধান হলে বড় ক্ষতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অযথা ব্যয় করবেন না। স্বাস্থ্যের যত্ন নিন। অতিরিক্ত ভাজাভুজি এবং মশলাদার খাবার এড়িয়ে চলাই ভালো।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে ১১টা ৩০
আজকের ধনু রাশিফল
ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। আজ আপনি কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। বাড়িতে পূজাপাঠ, যজ্ঞের আয়োজন করতে পারেন। অফিসে তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। দীর্ঘক্ষণ ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে হলে চোখের বিশেষ যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা
আজকের মকর রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে।।আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে। আপনার পারফরম্যান্স খুব ভালো হবে। ব্যবসায়ীদের আজ খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। বাড়ির পরিবেশ ঠিক থাকবে। আজ আপনি আপনার ভাই-বোনের কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। এই রাশির শিক্ষার্থীরা আজ শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০
আজকের কুম্ভ রাশিফল
পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনার জীবনসঙ্গী আপনাকে কোনও প্রতিশ্রুতি দিতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অফিসে কাজের চাপ কম হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সহকর্মীদের সঙ্গেও আপনার সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে ৯টা ১৫
আজকের মীন রাশিফল
আজ আপনার বাড়িতে কিছু অতিথি আসতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। অতীতে নেওয়া কিছু ভুল সিদ্ধান্তের কারণে আপনার চলমান কিছু কাজ নষ্ট হয়ে যেতে পারে। জীবনসঙ্গীর মেজাজ খুব ভালো থাকবে। আপনারা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। আপনাকে দীর্ঘক্ষণ খালিপেটে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নাহলে শারীরিক সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
