Ajker Rashifal : আজ সারাদিন আপনার কেমন কাটবে? দেখুন ২০ মে-র রাশিফল

আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে? জানতে দেখুন ২০ মে-এর রাশিফল।

Ajker Rashifal : 20 May 2022

মেষ রাশি

মেষ রাশি

চাকুরিজীবীদের অফিসে খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কাজের প্রতি অবহেলা করলে বড় সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। আপনি নতুন কোনও পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন। কিছু নতুন কৌশলও তৈরি করতে পারেন। বাড়ির পরিবেশ ভাল থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ৬টা থেকে বেলা ১২টা

বৃষ রাশি

বৃষ রাশি

আজকের দিনের শুরুটা ভাল হবে। সকালে কোনও ভাল খবর পেয়ে মন খুব খুশি হবে। বেসরকারি সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায়ীরা আজ ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি ভাল কাটতে পারে। অর্থের দিক থেকে ভাল ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: সন্ধ্যা ৫টা ৫৫ থেকে রাত ১০টা

মিথুন রাশি

মিথুন রাশি

অফিসে বস আপনার পরিশ্রমের প্রশংসা করবেন, সেই সাথে আপনাকে নতুন দায়িত্বও দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের কোনও কাজ হঠাৎ মাঝখানে আটকে যেতে পারে। অতীতে নেওয়া কোনও ভুল সিদ্ধান্তের ফল আপনাকে ভোগ করতে হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

কর্কট রাশি

কর্কট রাশি

ঘরের পরিবেশ আজ ভাল থাকবে না। আজ প্রয়োজনের তুলনায় বেশি খরচ হতে পারে। চাকুরিজীবীদের সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের সামনে নতুন পথ খুলতে পারে। আজ হার্টের রোগীদের খুব সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২১

শুভ সময়: দুপুর ১২টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা

সিংহ রাশি

সিংহ রাশি

আজ অফিসিয়াল ট্যুরে যেতে হতে পারে। ব্যবসায়ীরা বড় গ্রাহকদের সঙ্গে কাজ করার সময় খুব সাবধানে কথাবার্তা বলুন, অন্যথায় আপনার বড় ক্ষতি হতে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ঠিক রাখতে, বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ভাজাভুজি ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা

কন্যা রাশি

কন্যা রাশি

আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে জমি, বাড়ি বা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তবে আজকের দিনটি এর জন্য উপযুক্ত। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। মায়ের সাপোর্ট পাবেন। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। যাঁরা বিদেশী কোম্পানিতে চাকরি করছেন, তাঁদের আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ আপনার উপর দায়িত্ব বেশি থাকবে। ব্যবসায়ীরা মোটামুটি লাভ করবেন। স্বাস্থ্য আজ ঠিকঠাক থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৩৮

শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

তুলা রাশি

তুলা রাশি

চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। কঠোর পরিশ্রমের জোরে কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী করতে সক্ষম হবেন, পাশাপাশি আপনার মান-সম্মানও বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল নাও কাটতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। গুরুজনদের স্নেহ ও সাপোর্ট পাবেন। অর্থের অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: ভোর ৪টা ৩৫ থেকে দুপুর ১টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। চাকুরিজীবীদের সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি আপনার কাজে মনোযোগ দিন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে না। আয়ের চেয়ে খরচ বেশি হতে পারে। ডায়াবেটিস রোগীরা খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা

ধনু রাশি

ধনু রাশি

অফিসে প্রতিযোগিতা বাড়তে পারে। আপনাকে আজ কঠোর পরিশ্রম করতে হবে। কাজের চাপে আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজ লাভ হবে। আপনার ব্যবসায় উন্নতি সম্ভব। আর্থিক পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ভাল হবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

মকর রাশি

মকর রাশি

চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার ইতিবাচক ফলাফল পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। জীবনসঙ্গীর মেজাজ খুব ভাল থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে বিকেল ৪টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির বেকার জাতকদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। পছন্দমতো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আজ খুব হতাশ হতে পারেন। ঘরের পরিবেশ আজ ভাল থাকবে না। পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য বিঘ্নিত হতে পারে। বাইরের লোকের হস্তক্ষেপের কারণে ঘরে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। খরচ বাড়তে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে দুপুর ৩টা

মীন রাশি

মীন রাশি

সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। যাঁরা বেসরকারি চাকরি করছেন, তাঁদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, May 20, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion