Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 20 মার্চ 2023
সোমবার, ২০ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজ আর্থিক ক্ষতি হতে পারে। অর্থের অভাবে আপনার পরিকল্পনায় বাধা আসবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে যেতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ২০

আজকের বৃষ রাশিফল
শিক্ষার্থীদের তাঁদের লক্ষ্যে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা

আজকের মিথুন রাশিফল
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনার সন্তানের সাফল্যে আপনি খুব গর্বিত বোধ করবেন। বিবাহিত জীবন খুব ভালো কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। যাঁরা প্রাইভেট সংস্থায় অস্থায়ীভাবে চাকরি করেন, আজ তাঁরা সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ৩টা

আজকের কর্কট রাশিফল
চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ব্যবসায় বড় ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। আজ আপনি খুব স্ট্রেস অনুভব করবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা ২০

আজকের সিংহ রাশিফল
ভাই বা বোনের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। শীঘ্রই আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। ব্যবসায়ীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে সরকারি বাধা আসতে পারে। আজ খুব সাবধানে গাড়ি চালান। না হলে দুর্ঘটনা ঘটতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ১৫

আজকের কন্যা রাশিফল
জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। চাকুরিজীবীরা আজ ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরাও ভালো ফলাফল পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের তুলা রাশিফল
যে সব শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা ভালো খবর পেতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো কাটবে। ব্যবসায়ীরা আজ খুব সাবধানে থাকুন। না হলে সমস্যায় পড়তে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃশ্চিক রাশিফল
চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকবে। আজ আপনার সহকর্মী ছুটিতে থাকার কারণে আপনাকে অতিরিক্ত কাজ করতে হতে পারে। তবে আপনি অবশ্যই আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সমস্যা দূর হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৩
শুভ সময়: বেলা ১১টা ১৫ থেকে দুপুর ৩টা

আজকের ধনু রাশিফল
ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে। চাকুরিজীবীদের অফিসে সহকর্মীদের অন্ধভাবে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের কাজে মনোযোগ দিন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে। পেটের রোগে ভুগতে পারেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ১০টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের মকর রাশিফল
আজ আপনি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। গুরুজনদের সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম সত্ত্বেও, প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণে আজ আপনি খুব হতাশ হতে পারেন। অর্থ সংক্রান্ত উদ্বেগ বাড়বে। আজ আপনি খুব অলস বোধ করবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা

আজকের কুম্ভ রাশিফল
অনেক দিন পর আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনার পারফরম্যান্সে উন্নতি হবে এবং বস আজ আপনার প্রতি খুব খুশি হবেন। ব্যবসায়ীদের বড় লাভ হতে পারে। বিশেষ করে লোহা ব্যবসায়ীরা আজ ভালো চুক্তি পেতে পারেন। আপনার টাকা যদি দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকে, তবে আজ তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ৩০

আজকের মীন রাশিফল
আর্থিক অবস্থার উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৭
শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে সকাল ১০টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications