Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? পড়ুন ২০ মার্চের রাশিফল
আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে, তা জানতে আজকের রাশিফলটি পড়ুন। এখানে আপনি আপনার কর্মজীবন, ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক দিক এবং স্বাস্থ্য সম্পর্কে সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনি আপনার বুদ্ধি এবং কথা বলার কৌশলে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। আপনার কোনও আটকে থাকা কাজও আজ সম্পন্ন হতে পারে। অর্থ লাভেরও প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে উর্দ্ধতন কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা পাবেন। আপনার পারফরম্যান্স দেখে বস সন্তুষ্ট হবেন। আজ আপনার অর্থনৈতিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য আজকের দিনটি অনুকূল। আজ আপনি আপনার প্রিয়জনের জন্য উপহারও কিনতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: পারপেল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে বিকেল ৪টা

বৃষ রাশি
সোনা-রুপোর ব্যবসায়ীদের আজ ভাল অর্থ লাভ হতে পারে। ব্যবসা বৃদ্ধি হবে। পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত জাতকদের জন্যও আজকের দিনটি লাভদায়ক। অফিসে বসের মেজাজ খারাপ থাকবে। এই পরিস্থিতিতে কাজের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, অন্যথায় আজ আপনাকে চাকরি হারাতে হতে পারে। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজ বিবাদ হতে পারে। আজ আপনি খুবই ক্লান্ত বোধ করবেন।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে দুপুর ৩টা

মিথুন রাশি
চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে চলেছে। হঠাৎ কোনও গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। বসের কথাকে গুরুত্ব দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা বড় লাভের আশায়, ভুল পথ অবলম্বন করা থেকে বিরত থাকুন। অন্যথায় বড় ক্ষতি হতে পারে। আপনার বাড়ির পরিবেশ ভাল থাকবে। বিবাহিতদের বৈবাহিক জীবনে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। মাইগ্রেনের রোগীদের সমস্যা বাড়তে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

কর্কট রাশি
এই রাশির যে সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। পার্টনারশিপে যাঁরা ব্যবসা করেন তাঁরা আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনার পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলুন।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১২টা

সিংহ রাশি
চাকুরিজীবীরা আজ খুবই ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীরা আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তবে কোনও বড় চুক্তি করার আগে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিন। তাড়াহুড়ো করে অর্থনৈতিক সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। স্বাস্থ্য খারাপ হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

কন্যা রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুবই রোমান্টিক কাটতে চলেছে। চাকুরিজীবীদের আজ কিছু কঠিন কাজ সম্পন্ন করতে হতে পারে। বস আপনার পারফরম্যান্স দেখে অত্যন্ত সন্তুষ্ট হবেন। সরকারি চাকুরিজীবীদের বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের কাজে যদি কোনও সরকারি বাধা এসে থাকে, তাহলে আজ তার সমাধান হতে পারে। আপনার অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক থাকবে। তবে ভাবনা চিন্তা না করে খরচ করলে, ভবিষ্যতে সমস্যা বাড়তে পারে। স্বাস্থ্য ভাল রাখতে, সঠিক সময়ে খাওয়াদাওয়া করুন। স্বাস্থ্যকর খাবার খান।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা

তুলা রাশি
চাকুরিজীবীদের অফিসের কাজে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। ভাল ফল পেতে সময়মতো কাজ সম্পন্ন করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়ঝাঁপ করতে হতে পারে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা বাড়তে পারে। আজ আপনার বাড়ির পরিবেশ স্বাভাবিক থাকবে। বাড়ির বড়দের সম্মান করুন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। জীবনসঙ্গীর সঙ্গে বিতর্কিত আলোচনা করা এড়িয়ে চলুন, অন্যথায় সম্পর্কে ফাটল ধরতে পারে। আজ আপনার স্বাস্থ্যের সমস্যা হতে পারে। তাই আপনাকে ক্রমবর্ধমান ওজন নিয়ন্ত্রণের রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৯টা ৫৫ থেকে দুপুর ১টা

বৃশ্চিক রাশি
অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি অত্যন্ত শুভ। আয়ের নতুন উৎস পেতে পারেন। আজ অফিসে কাজের চাপ হালকা থাকবে। বসের থেকে ভাল পরামর্শ পেতে পারেন। আজ প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন। আপনার স্বাস্থ্যও ঠিক থাকবে।
শুভ রং: পারপেল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৮টা ১০ থেকে দুপুর ১২টা ৫০

ধনু রাশি
পরিবহন, রিয়েল এস্টেট, কাঠ ও লোহা ব্যবসায়ীরা আজ প্রত্যাশিত ফল পেতে পারেন। সরকারি চাকুরিজীবীদের কাজে উন্নতি হওয়ার পাশাপাশি, পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। আজ আপনার বাড়ির পরিস্থিতি অনুকূল থাকবে। যদি পরিবারের কারুর শরীর খারাপ থাকে, তাহলে আজ তাঁর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আপনার জীবনসঙ্গীর মেজাজ খুব একটা ভাল থাকবে না। স্বাস্থ্য ভাল রাখতে রোজ যোগব্যায়াম করুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে রাত ৯টা ১৫

মকর রাশি
বিদেশি সংস্থায় কর্মরত জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার কঠোর পরিশ্রম সফল হবে। ছোটো ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভদায়ক হতে চলেছে। আজ আপনার বড় আর্থিক লাভ হতে পারে। ব্যবসা বৃদ্ধিও হতে পারে। আজ আপনার বাড়ির পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার সঙ্গে ভাল সময় কাটাবেন। জীবনসঙ্গীকে যদি কোনও সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে আজকের দিনটি তার জন্য উপযুক্ত। এতে আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। হৃদরোগীরা নিজেদের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৩
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

কুম্ভ রাশি
ওষুধ ব্যবসায়ীদের আজ ভাল লাভ হতে পারে। দুগ্ধজাত পণ্যের ব্যবসায়ীদেরও আজকের দিনটি ভাল কাটবে। চাকুরিজীবীরা আজ বসের ক্রোধের মুখে পড়তে পারেন। বাড়িতে অর্থ নিয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাপোর্ট নাও পেতে পারেন। আজ হাত বা পায়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৬টা থেকে দুপুর ২টা ৩০

মীন রাশি
ব্যবসায়ীদের আর্থিক বিষয়ে খুব সর্তক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি জীবনসঙ্গীর সঙ্গে দুর্দান্ত সময় কাটাতে পারেন। পিতা-মাতার ভালবাসা এবং সাপোর্টও পাবেন। ছোটো ভাই বা বোনের থেকে কোনও সুখবর পেতে পারেন। তাড়াহুড়ো করে কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় চোট পেতে পারেন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা
Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।



Click it and Unblock the Notifications