Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ কার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 20 জুলাই 2023
Ajker Rashifal: বৃহস্পতিবার, ২০ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
চাকুরিজীবীরা তাঁদের ভালো পারফরম্যান্সের জোরে উচ্চপদস্থ কর্মকর্তাদের মন জয় করবেন। অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে। আপনার আয় বাড়তে পারে। তবে ভেবেচিন্তে ব্যয় করুন। লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের বৃষ রাশিফল
আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আপনার ভুল সিদ্ধান্তের ফল আপনাকে ভোগ করতে হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৫০
আজকের মিথুন রাশিফল
আজ একটি ছোটো বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। আপনি উন্নতি করতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৪টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা ২০
আজকের কর্কট রাশিফল
লভ লাইফ ভালো কাটবে। আয় বাড়ানোর চেষ্টা করলে ভালো খবর পাবেন। সরকারি চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। বেসরকারি চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ হবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৮টা ১৫ থেকে ১১টা
আজকের সিংহ রাশিফল
স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনি আপনার কাজে মনোযোগ দেবেন। জীবনসঙ্গীর ভালোবাসা ও সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনাকে কাজের জন্য যাত্রা করতে হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৬টা থেকে ৯টা ৫৫
আজকের কন্যা রাশিফল
বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে টাকা সংক্রান্ত কোনও লেনদেন করার সময় তাড়াহুড়ো করবেন না। স্বাস্থ্যের সমস্যা হতে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ৩টা ২০ থেকে সন্ধ্যা ৬টা
আজকের তুলা রাশিফল
পরিবারের কোনও সদস্যের খারাপ আচরণ আপনার মনে আঘাত দিতে পারে। অফিসের কাজ খুব দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার কিছু কাজ আজ অসম্পূর্ণ থেকে যাবে। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিক যাবে। সুস্থ সবল থাকতে প্রতিদিন ব্যায়াম করুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের বৃশ্চিক রাশিফল
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হতে পারে। লভ লাইফ ভালো কাটবে। আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা ও বিশ্বাস বৃদ্ধি পাবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৯টা ১৫
আজকের ধনু রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে না। পুরানো কোনও রোগ আবার দেখা দিতে পারে। জীবনসঙ্গীর কটু কথা আপনার মনে আঘাত করতে পারে। মনে অনেক ধরনের নেতিবাচক চিন্তা আসবে। আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৭টা ৩৫ থেকে ১১টা ৩৫
আজকের মকর রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি বেশ ভালো কাটবে। আপনি আপনার প্রিয়জনের জন্য উপহার কিনবেন। আপনারা ডিনার ডেটেও যেতে পারেন। আইনি বিষয়ে অবহেলা করবেন না, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা
আজকের কুম্ভ রাশিফল
বাড়ির পরিবেশ ঠিক থাকবে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি সহকর্মীদেরও সহযোগিতা পাবেন। আজ আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা
আজকের মীন রাশিফল
আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভালো যাবে। যাঁরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, আজ তাদের পথে আসা সমস্ত বাধা দূর হবে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৫টা ০৫ থেকে সকাল ৮টা ৫০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications