Ajker Rashifal : কেমন কাটবে আজ সারা দিন? দেখুন ২০ জুলাইয়ের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 20 July 2022

মেষ রাশি

মেষ রাশি

পারিবারিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। বাড়ির সদস্যদের সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি আপনার প্রিয়জনের ভালবাসা এবং সাপোর্ট পাবেন। আপনার বাড়িতে যদি কোনও বিবাহযোগ্য সদস্য থাকে, তবে আজ তাঁর বিবাহ নিয়ে আলোচনা হতে পারে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। আপনাকে দৈনন্দিন ব্যায়াম করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ২৫

বৃষ রাশি

বৃষ রাশি

ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত জীবন, আজ আপনার উপর দায়িত্ব বাড়তে পারে। আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন। অফিসে যদি কোনও গুরুত্বপূর্ণ কাজ বাকি থাকে, তবে আজই তা শেষ করার চেষ্টা করুন। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাহায্য নিন। আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভাল কাটবে। অর্থের অবস্থা ভাল থাকবে। একটানা বসে বসে কাজ করা বন্ধ করুন, অন্যথায় আপনার পিঠ বা কোমরের সমস্যা হতে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৯টা

মিথুন রাশি

মিথুন রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। আজ আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করতে পারেন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৬টা থেকে ১১টা

কর্কট রাশি

কর্কট রাশি

অফিসে আপনার সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত জাতকদের আজকের দিনটি ভাল কাটবে না। আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও ভাল হবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা ২৫

সিংহ রাশি

সিংহ রাশি

অফিসের পরিবেশ আজ ভাল থাকবে না। বসের মেজাজ খুব খারাপ থাকবে। আজ আপনার সমস্ত কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। আর্থ্রাইটিসে যাঁরা ভুগছেন, আজ তাঁদের সমস্যা বাড়তে পারে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা

কন্যা রাশি

কন্যা রাশি

আজ আপনি চাকরির জন্য বিদেশে যাওয়ার অফার পেতে পারেন। ব্যবসায় উন্নতি হবে, সেইসঙ্গে আপনার আর্থিক সমস্যাও দূর হবে। ঘরের পরিবেশ ভাল থাকবে। আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন, বিশেষ করে আজ আপনি বাবার সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। স্বাস্থ্য ঠিক রাখার জন্য, ভাজা ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: দুপুর ২টা ০৫ থেকে সন্ধ্যা ৬টা

তুলা রাশি

তুলা রাশি

আজ আপনি অলস বোধ করতে পারেন। কাজে মনোযোগ দিতে পারবেন না। চাকুরিজীবীদের অনেক কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। ব্যবসায়ীরা অন্যের নির্দেশে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি মোটামুটি কাটতে পারে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে না।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৩৭

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আজ আপনার কোনও বড় সমস্যা সমাধান হতে পারে এবং আপনার উদ্বেগ দূর হবে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পাবেন। আজ আপনি কোনও গুরুত্বপূর্ণ দায়িত্বও পেতে পারেন। ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা পার্টনারের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখুন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। বড় ভাইয়ের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১২টা

ধনু রাশি

ধনু রাশি

ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। আপনি একটি নতুন স্কিমে অর্থ বিনিয়োগ করার কথাও ভাবতে পারেন। বিদেশী কোম্পানীতে কর্মরতদের আজকের দিনটি খুব ভাল কাটবে। চাকুরিজীবীরা অফিসে বসের সাপোর্ট পাবেন। আপনি যদি দীর্ঘদিন ধরে আয় বাড়ানোর চেষ্টা করছেন, তবে আজ আপনার সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতার সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২

শুভ সময়: বিকেল ৪টা ২০ থেকে রাত ৮টা

মকর রাশি

মকর রাশি

আজ আপনি গুরুতর ঘরোয়া সমস্যা নিয়ে খুব চিন্তিত থাকবেন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীদের সমস্যা বাড়তে পারে। আপনার কোনও কাজে আইনি বাধা আসতে পারে। আজ আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আজকের দিনের শুরুটা খুব ভাল হবে। সকালে কোনও ভাল খবর পেয়ে মন খুব খুশি হবে। সরকারি চাকরিজীবীরা কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। বিশেষ করে শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতি করতে পারেন। ব্যবসায়ীরা আজ ভাল লাভ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে, তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সকাল ৬টা ৩০ থেকে ১০টা

মীন রাশি

মীন রাশি

যাঁরা অনলাইন ব্যবসা করছেন, তাঁদের আজ ভাল লাভ হবে। আপনার হাতে বড় অর্ডার আসার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরাও আজ সুখবর পেতে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের ভাল সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। বাবা-মা আপনার উপর খুব খুশি হবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩২

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, July 20, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion