Ajker Rashifal: কোন রাশির কেমন কাটবে আজকের দিন? দৈনিক রাশিফল 20 জানুয়ারি 2024

Ajker Rashifal, 20 January 2024: শনিবার, ২০ জানুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal

আজকের মেষ রাশিফল

সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। আজ আপনি আপনার কাছের কারও সাহায্যে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। বাড়ির পরিবেশ ভালো থাকবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১২টা থেকে ২টো ২০

আজকের বৃষ রাশিফল

অফিসে আপনার কাজ প্রশংসিত হবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। তাড়াহুড়ো করে কোনও আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বিবাহিত জীবন খুব ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

আজকের মিথুন রাশিফল

আজ আপনাকে কাজের জন্য কোথাও যাত্রা করতে হতে পারে। এই যাত্রা খুবই লাভজনক হবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা ভালো সুযোগ পাবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। লভ লাইফ ভালো কাটবে। আজ আপনার পেট বা কোমরের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা

আজকের কর্কট রাশিফল

ব্যবসায়ীদের বিনিয়োগ করার জন্য আজকের দিনটি অনুকূল। এর থেকে ভবিষ্যতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকে, তাহলে আজ তা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে দুপুর ২টো ৫৫

আজকের সিংহ রাশিফল

মানসিকভাবে আপনি খুব ভালো বোধ করবেন। প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। অফিসে আপনার সহকর্মীদের অতিরিক্ত বিশ্বাস করা এড়িয়ে চলুন। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। প্রিয়জনের কাছ থেকে কিছু ভালো পরামর্শও পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। অযথা ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৯টা

আজকের কন্যা রাশিফল

আপনার সন্তানের প্রতি আরও মনোযোগ দিন, অন্যথায় তারা তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারে। খরচ বাড়তে পারে। আপনাকে খুব ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ২টো

আজকের তুলা রাশিফল

আপনার মুলতুবি থাকা কাজগুলো আজ সম্পন্ন হবে। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা যদি নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা করে থাকেন, তবে তাতে সাফল্য পেতে পারেন। আজ খরচ বেশি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা থেকে বেলা ১১টা

আজকের বৃশ্চিক রাশিফল

পারিবারিক জীবনে আপনার সম্পূর্ণ মনোযোগ থাকবে। পিতা-মাতার সঙ্গে ভালো সময় কাটাবেন। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। বস আপনার ছোটো ভুলের জন্য কঠোর ব্যবস্থা নিতে পারেন। ব্যবসায়ীদের অর্থের বিষয়ে বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৯টা ৫০

আজকের ধনু রাশিফল

আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আয় বাড়তে পারে। শীঘ্রই আপনি ঋণ মুক্ত হবেন। চাকুরিজীবীরা উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি সময়ের আগে আপনার কাজ শেষ করতে সক্ষম হবেন। ব্যবসায় লাভ হতে পারে। আজ আপনি কোনও অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। প্রিয়জনের সাপোর্ট পাবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১২টা

আজকের মকর রাশিফল

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। কাজের চাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আইনী বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় চলমান কোনও কাজ আটকে যেতে পারে। আজ খরচ বেশি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১২টা থেকে ২টো ১৫

আজকের কুম্ভ রাশিফল

ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীরা অফিসে কোনও ভালো খবর পেতে পারেন। আপনার কঠোর পরিশ্রমের যথাযথ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থ লাভের যোগ রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের মীন রাশিফল

আজ আপনাকে কাজের জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাঁরা আজ ভালো খবর পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। শিক্ষার্থীদের আজকের দিনটা ভালো যাবে। শিক্ষায় আসা বাধা দূর হবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: ভোর ৪টে থেকে ৯টা ২০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, January 20, 2024, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion