Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 20 ফেব্রুয়ারি 2023

সোমবার, ২০ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 20 February 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

খরচ বাড়তে পারে। অফিসে কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রা করতে হতে পারে। এই যাত্রা খুবই লাভদায়ক হতে চলেছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। বস আপনার পারফরম্যান্সে খুব সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সমস্যায় পড়বেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি সর্দি, কাশি, জ্বরে ভুগবেন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩২

শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১১টা ২৫

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। চাকুরিজীবীদের আজকের দিনটি তেমন ভালো কাটবে না। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ৮টা ৪৫ থেকে দুপুর ২টা ২০

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

চাকুরিজীবীদের কোনও কাজে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৪০

শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনি অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন। অফিসের বস আপনার কাজে খুব খুশি হবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: হালকা হলুদ

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৪৫

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

অনেক দিন পর আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে বেশ ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি নিজের জন্য অনেক কেনাকাটাও করতে পারেন। চাকুরিজীবীরা আজ কঠোর পরিশ্রম করবেন। শীঘ্রই আপনি আপনার পরিশ্রমের ভালো ফলাফল পেতে পারেন। খুচরা ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ২০

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে এবং আজ আপনি কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। মানসিকভাবে খুব ভালো থাকবেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ব্যবসায়ীরা আজ বড় গ্রাহকদের সঙ্গে ডিল করার সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনার বাড়িতে যদি কোনও বিবাহযোগ্য সদস্য থাকেন, তবে আজ তাঁর জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। চাকুরিজীবীরা অফিসে বেশি হাসি-ঠাট্টা করা থেকে বিরত থাকুন, অন্যথায় সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীরা বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

লভ লাইফ খুব ভালো কাটবে। কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। চাকুরিজীবীদের সমস্ত কাজ সঠিক সময়ে সম্পন্ন হবে। ব্যবসায়ীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অ্যালার্জি বা ইনফেকশনে ভুগবেন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

সরকারী চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। ছোটো ব্যবসায়ীদেরও ভালো লাভ হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১১টা

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আপনার তর্ক হতে পারে। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করুন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। অর্থ নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৩

শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৭টা ৫৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, February 20, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion