Ajker Rashifal : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ২০ ফেব্রুয়ারির রাশিফল

আজ আপনার ভাগ্যে কী আছে, জানতে দেখুন আজকের রাশিফল।

Ajker Rashifal : 20 February 2022

মেষ রাশি

মেষ রাশি

অফিসে খুব সক্রিয় থাকুন এবং সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করার চেষ্টা করুন। কাজের প্রতি অবহেলা করলে আপনি সমস্যায় পড়তে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। অফিসের পরিবেশ ভালো থাকবে না এবং আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে। আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি ব্যয়বহুল হতে চলেছে। অতিরিক্ত খরচ হতে পারে। তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বাড়ির পরিবেশ স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে, আপনার সময়মতো খাওয়ার অভ্যাস করা উচিত। এছাড়াও, আপনার দৈনন্দিন রুটিনে ব্যায়াম অন্তর্ভুক্ত করুন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: বেলা ১১টা থেকে বিকেল ৪টা ২৫

বৃষ রাশি

বৃষ রাশি

আজ আপনি কম পরিশ্রমে ভালো ফল পেতে পারেন। আজ অফিসে কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আপনার আটকে থাকা কোনও কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও আর্থিক লেনদেন আজ সম্পন্ন হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্যের কিছু সমস্যা হতে পারে।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৯টা

মিথুন রাশি

মিথুন রাশি

আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্যতা বজায় রাখার চেষ্টা করুন। আমদানী-রপ্তানির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ ভালো লাভ করতে পারেন। আপনি কোনও বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। অফিসে বসের সামনে সঠিক আচরণ করুন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। অর্থ নিয়ে অতিরিক্ত চিন্তা করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: বেলা ১২টা থেকে রাত ৯টা

কর্কট রাশি

কর্কট রাশি

চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবে। আপনার পারফরম্যান্সে বড় উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের লাভ হতে পারে। বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্যের অবনতির কারণে, আজ আপনি বেশ চাপের মধ্যে থাকবেন। আজ আপনি খুব ব্যস্ত থাকবেন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ৩টা

সিংহ রাশি

সিংহ রাশি

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আপনি একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। অফিসে সহকর্মীদের সহযোগিতাও পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। অতীতে নেওয়া কোনও সঠিক আর্থিক সিদ্ধান্তের ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পিতা-মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা

কন্যা রাশি

কন্যা রাশি

শিক্ষার্থীদের আজকের দিনটি ভালো কাটবে না। পড়ালেখায় বড় বাধা আসার কারণে সমস্যা হতে পারে। তবে এই সমস্যা সাময়িক, শীঘ্রই আপনি এর থেকে পরিত্রাণ পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে আজ আপনি দুর্দান্ত সুযোগ পেতে পারেন। অর্থ লাভ হতে পারে। সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন, তাদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা বেসরকারি চাকরি করছেন, তাদেরও এই সময়ে কাজের প্রতি মনোযোগ দিতে হবে। ট্রান্সপোর্টে কর্মরত ব্যক্তিরা আজ ভালো সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ০৫

তুলা রাশি

তুলা রাশি

ব্যবসায়ীদের কোনও কাজ বন্ধ থাকার কারণে তাদের দুশ্চিন্তা অনেক বেড়ে যেতে পারে। চাকুরিজীবীদের সামনে অগ্রগতির নতুন পথ খুলতে পারে, বিশেষ করে আপনি যদি আইটি সেক্টরের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আজকের দিনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অর্থের অবস্থা ভালো থাকবে। আপনাকে আপনার বাজেট অনুযায়ী খরচ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। জীবনসঙ্গী খুব রোমান্টিক মুডে থাকবেন। স্বাস্থ্য আজ ঠিকঠাক থাকবে। তবে আপনাকে খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখতে হবে, অন্যথায় পেটের রোগ হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: সকাল ৭টা ৪৫ থেকে বেলা ১২টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ বড় কোনও চুক্তিও হতে পারে। আপনি যদি পার্টনারশিপে কোনও নতুন কাজ শুরু করতে চান, তবে শীঘ্রই সাফল্য পাবেন। চাকুরিজীবীদের আজ অফিসে ওভারটাইম করতে হতে পারে। কাজের চাপ বেশি থাকতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। অর্থের অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে বেলা ১২টা

ধনু রাশি

ধনু রাশি

অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ তাঁরা আপনার পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট হবে। বস আপনার পরিশ্রম লক্ষ্য করবেন এবং শীঘ্রই আপনার পদোন্নতি হতে পারে। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আপনি যদি বড় বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন, তবে এক্ষেত্রে আপনাকে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির কোনও সদস্যের সঙ্গে সমন্বয়ের অবনতি হতে পারে। আপনার খারাপ আচরণ আপনার প্রিয়জনকে অসন্তুষ্ট করতে পারে। দিনের দ্বিতীয় অংশে কোনও পুরানো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। আপনি যদি আয় বাড়াতে কঠোর পরিশ্রম করেন, তবে আজ আপনার পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

মকর রাশি

মকর রাশি

চাকরি হোক বা ব্যবসা, আজ আপনাকে অনেক পরিশ্রম করতে হতে পারে। আপনার প্রচেষ্টায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যস্ত রুটিন সত্ত্বেও, আজ আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আজ আপনার প্রিয়জনের মেজাজ খুব ভালো থাকবে। আর্থিক দিকে সতর্ক থাকুন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

চাকুরিজীবীরা অফিসে বড় সম্মান পেতে পারেন। ব্যবসায়ীদের লাভ হতে পারে। ব্যক্তিগত জীবন ভালো থাকবে না। আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে, সকালে ঘুম থেকে ওঠা এবং হাঁটাহাঁটি করা আপনার জন্য খুবই উপকারি হবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২

শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে দুপুর ৩টা

মীন রাশি

মীন রাশি

পারিবারিক জীবনে মনোযোগ দিন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। আপনি যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কিস্তি পরিশোধ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আজ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের তাদের অমীমাংসিত কাজগুলিতে আরও মনোযোগ দিতে হবে। অবহেলা করলে বসের বকা শুনতে হতে পারে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ২০

Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।

Story first published: Sunday, February 20, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion