Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: বুধবার দিনটা কেমন যাবে? দৈনিক রাশিফল 20 ডিসেম্বর 2023
Ajker Rashifal, 20 December 2023: বুধবার, ২০ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় পেটের রোগে ভুগতে পারেন। ব্যবসায়ীদের আজ খুব সতর্ক থাকতে হবে। ব্যবসায় ক্ষতি হতে পারে। একটি ভাল সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক যাবে। আজ আপনার কোনও কাজ অসম্পূর্ণ না রাখলেই ভালো। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১২টা থেকে বিকেল ৫টা
আজকের বৃষ রাশিফল
আজ আপনি বিশেষ কারুর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। ব্যবসায়িক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়বেন। চাকুরিজীবীদের সম্মান বাড়বে। আপনার ভাল পারফরম্যান্সের ভিত্তিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের মন জয় করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অতিরিক্ত অর্থ ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: ভোর ৪টে থেকে ৮টা ৫৫
আজকের মিথুন রাশিফল
আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আজ আপনার সব কাজ সময়মতো শেষ হতে পারে। আজ আপনি প্রতারিত হতে পারেন। পরিবারের সঙ্গে আজকের দিনটি খুব ভালো যাবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। বড় খরচ না করাই ভালো। আজ আপনি ক্লান্তবোধ করতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা
আজকের কর্কট রাশিফল
আজকের দিনটি খুব ভালো যাবে। অফিসে আপনার সব কাজ সময়মতো শেষ হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনাকে ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর ভালবাসা এবং সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বেলা ১১টা ২০ থেকে দুপুর ৩টে
আজকের সিংহ রাশিফল
ব্যবসায় লাভ হতে পারে। চাকুরিজীবীদের উন্নতির সম্ভাবনা রয়েছে। পদোন্নতি হতে পারে। আপনার আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। খুব শীঘ্রই আপনার গাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের কন্যা রাশিফল
আজ আপনাকে বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অফিসে আপনাকে কোনও দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনার স্নায়ু সংক্রান্ত কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: ভোর ৪টে ০৫ থেকে ৮টা ০৫
আজকের তুলা রাশিফল
কর্মক্ষেত্রে আজ বড় ধরনের পরিবর্তন হতে পারে। চাকুরিজীবীদের বদলি হতে পারেন। ব্যবসায়ীরা পার্টনারশিপে কাজ করার সুযোগ পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। যদি কোনও কারণে আপনি আপনার জীবনসঙ্গীর থেকে দূরে থাকেন, তাহলে আজ আপনি তাকে খুব মিস করবেন। আজকের দিনটি শিক্ষার্থীদের ভালো যাবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইলে, আজ সুখবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা
আজকের বৃশ্চিক রাশিফল
পারিবারিক জীবনে সমস্যা দেখা দেবে। বাড়িতে বিবাদের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, আজ তাঁরা ভালো অফার পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আজ আপনি সর্দি, কাশিতে ভুগতে পারেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০
আজকের ধনু রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। সম্পত্তি সংক্রান্ত মামলা আদালতে চলমান থাকলে, আজ তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রার যোগ রয়েছে। আজ আপনি পিঠ এবং কোমরের যন্ত্রণায় ভুগবেন। একটানা বসে কাজ করা থেকে বিরত থাকুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে দুপুর ৩টে ৩০
আজকের মকর রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি খুবই ভালো যাবে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অর্থ লেনদেনের সময় তাড়াহুড়ো করবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের কুম্ভ রাশিফল
ব্যবসায়িক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পরিবারের সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার বড় ভাই বা বোনের সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৮টা ১৫
আজকের মীন রাশিফল
বাড়ির পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ পাবেন। পরিবারের সাপোর্ট পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অফিসে বেশি হাসি-ঠাট্টা করা এড়িয়ে চলুন, অন্যথায় বস আজ আপনার উপর রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের লাভ হতে পারে। আজ আপনি বড় বিনিয়োগ করার পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে রাত ৮টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
