Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 20 December 2022: আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ২০ ডিসেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজ আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ঝগড়া, ঝামেলা থেকে দূরে থাকুন এবং আপনার কাজে মনোনিবেশ করুন। আপনি যদি ঝামেলায় জড়ান, তাহলে বড় সমস্যায় পড়বেন। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। মুলতবি কাজের বোঝা বাড়তে পারে। বস আপনাকে নতুন কোনও দায়িত্বও দিতে পারেন। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১১টা ৩০ থেকে দুপুর ৩টা

বৃষ রাশি
বন্ধুদের সঙ্গে আজকের দিনটি খুব আনন্দে কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য খুব ভাল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা

মিথুন রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। অফিসে নিজের কাজে মনোনিবেশ করুন। ব্যবসায়ীদের চুক্তি করার ক্ষেত্রে বাধা আসতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনাকে রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা ২৫

কর্কট রাশি
ঘরোয়া খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। ব্যবসায়ীরা আজ বড় অর্ডার পেতে পারেন। আপনার ব্যবসা নতুন দিকে এগিয়ে যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩৭
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে রাত ৭টা ৫৫

সিংহ রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে না। চাকুরিজীবীদের সময়ের দিকে খেয়াল রাখতে হবে। আজ আপনার উপর কাজের চাপ বেশি হতে পারে। নতুন চাকরি খোঁজার জন্য সময়টি অনুকূল। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার স্নায়ু সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০

কন্যা রাশি
ব্যবসায়ীদের খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিনিয়োগ করার ক্ষেত্রে খুব সতর্ক থাকুন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। পার্টনারের সঙ্গে ঝগড়া করবেন না, অন্যথায় ব্যবসায় বড় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। আপনার সঞ্চিত মূলধন বৃদ্ধি হতে পারে। বাড়ির কারুর স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৯
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

তুলা রাশি
চাকুরিজীবীরা যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। আজকের দিনটি ব্যবসায়ীদের ভালো কাটবে না। কাজে বাধা আসতে পারে। আর্থিক ক্ষতিও হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১১টা ৩০

বৃশ্চিক রাশি
অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। আজ আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের মন জয় করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। আপনার সব সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজ তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনার প্রিয়জন খুব রোমান্টিক মেজাজে থাকবেন। আর্থিক প্রচেষ্টা সফল হবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৩
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ২৫

ধনু রাশি
অফিসে মহিলা সহকর্মীদের সম্মান করে চলুন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে যেতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। আজ আপনার কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা

মকর রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে না। ব্যয় নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আপনি আগামী দিনে বড় আর্থিক সঙ্কটে পড়তে পারেন। চাকুরিজীবীরা অফিসে বার বার একই ভুলের পুনরাবৃত্তি করবেন না, অন্যথায় আপনি চাকরি হারাতে পারেন। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে। দ্রুত লাভের জন্য কোনও ভুল পথ অবলম্বন করবেন না, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টা ৪০ থেকে দুপুর ৩টা

কুম্ভ রাশি
আজকের দিনের শুরুটা খুব ভালো কাটবে। আপনি আজ ভালো খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনি আপনার সব দায়িত্ব খুব ভালোভাবে পালন করবেন। শীঘ্রই আপনি এর সঠিক ফলাফল পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্যের যত্ন নিন
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে দুপুর ২টা

মীন রাশি
প্রতিকূল পরিস্থিতিতেও আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার সমস্যাগুলি কমার পরিবর্তে বাড়তে পারে। কর্মক্ষেত্রে আপনি কোনও সমস্যায় পড়তে পারেন। আপনাকে দেওয়া দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। ব্যবসায়ীদের আজ কোনও নতুন কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। যাদের উচ্চ রক্তচাপ আছে, তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা ২০ থেকে দুপুর ৩টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications