Ajker Rashifal: কোন রাশির কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 20 অগস্ট 2023

Ajker Rashifal: রবিবার, ২০ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 20 August 2023

আজকের মেষ রাশিফল

আজ ব্যয় বৃদ্ধি পেতে পারে। যার কারণে আর্থিক অনটন দেখা দিতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ করাই ভাল। অফিসে আপনি আপনার সেরা পারফরম্যান্স দিতে পারবেন। আজ বসও আপনার প্রশংসা করবেন, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। আজ আপনার দাঁতের সমস্যা হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৬টা থেকে ৮টা ৫৫

আজকের বৃষ রাশিফল

আজকের দিনটি খুব ভাল যাবে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। বাড়ির কারুর কাছ থেকে আপনার পছন্দের উপহার পাবেন। কর্মক্ষেত্রে খুব সহজে কোনও কঠিন কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। খুব শীঘ্রই আপনি আপনার পরিশ্রমের সঠিক ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের মিথুন রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। কাজের চাপ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন। তাই পর্যাপ্ত বিশ্রাম নিন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ কোনও সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে ১১টা

আজকের কর্কট রাশিফল

লভ লাইফে কোনও সমস্যা হতে পারে। কোনও তৃতীয় ব্যক্তিকে আপনাদের মধ্যে হস্তক্ষেপ করতে দেবেন না। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে। তবে আর্থিক লেনদেনের জন্য আজকের দিনটি ভাল নয়। অফিসে নিজের কাজে মনোযোগ দিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা ২০

আজকের সিংহ রাশিফল

কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আপনার টাকা চুরি বা হারিয়ে যেতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কাজের পাশাপাশি পরিবারকেও সময় দিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১২টা

আজকের কন্যা রাশিফল

যাঁরা লভ ম্যারেজ করতে চান, তাঁদের সামনে বড় বাধা আসতে পারে। পরিবারের সদস্যরা এর বিরোধিতা করতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আজ আপনি বড় আর্থিক লেনদেনও করবেন। কর্মক্ষেত্রে সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। আজ আপনাকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

আজকের তুলা রাশিফল

পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। আজ আপনার কোনও কাজ করতে ভাল লাগবে না। আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ অনেক টাকা খরচ হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩৭
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে বেলা ১২টা

আজকের বৃশ্চিক রাশিফল

শিক্ষার্থীদের পড়াশুনা সংক্রান্ত সমস্যার সমাধান হবে। অনেক দিন পর আজ আপনি আপনার পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতে পারবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। জীবনসঙ্গীর ভালবাসা ও সহযোগিতা পাবেন। আজ আপনারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আলোচনা করতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা ১৫

আজকের ধনু রাশিফল

প্রতিকূল পরিস্থিতিতে আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে এমন কিছু করবেন না যাতে আপনি পরে অনুতপ্ত হন। আর্থিক উন্নতি করতে হলে আপনার আয় বৃদ্ধির প্রচেষ্টা আরও বাড়াতে হবে। ভাবনা-চিন্তা না করে কোনও আর্থিক লেনদেন করবেন না। ব্যবসায়ীদের বড় লাভের জন্য ভুল পথ অবলম্বন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৯টা ৫০

আজকের মকর রাশিফল

ব্যবসাদের আজকের দিনটি খুব ভাল যাবে। কোনও ভাল খবর পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টা

আজকের কুম্ভ রাশিফল

আজ ব্যয় বাড়বে, তবে কোনও বড় সমস্যা হবে না। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল যাবে। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ১১টা

আজকের মীন রাশিফল

দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য আসবে। আপনার উন্নতি হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion