Ajker Rashifal : কেমন কাটবে আজ সারা দিন? জানতে দেখুন ২০ অগস্টের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 20 August 2022

মেষ রাশি

মেষ রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। অর্থ সংক্রান্ত উদ্বেগ দূর হবে এবং আপনি মানসিকভাবে বেশ ভাল বোধ করবেন। ব্যবসায়ীরা বড় গ্রাহকদের সঙ্গে লেনদেনের সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ০৫

বৃষ রাশি

বৃষ রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার আয় বাড়তে পারে, পাশাপাশি আপনার সুনামও বাড়বে। ব্যবসায়ীরা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। কোনও ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আপনি খুব চিন্তিত থাকবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। খরচ কম হবে এবং আপনি আরও সঞ্চয় করবেন। বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আজ আপনি সর্দি, কাশিতে ভুগতে পারেন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

মিথুন রাশি

মিথুন রাশি

চাকুরিজীবীরা ভাল সুযোগ পেতে পারেন। আপনার ক্যারিয়ারে নতুন মোড় আসতে পারে। পার্টনারশিপে যাঁরা ব্যবসা করেন তাঁদের একটি বড় সমস্যার সমাধান হতে পারে। আপনার কাজের গতি আসবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। আজ বাবা-মায়ের কাছ থেকে বিশেষ উপহারও পেতে পারেন। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করুন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

কর্কট রাশি

কর্কট রাশি

অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজে অনেক ভুল খুঁজে পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অতীতে করা বিনিয়োগ থেকে আপনার ভাল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি আর্থিক লেনদেনও করতে পারেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: সকাল ৭টা ৫০ থেকে ৮টা ১৮

সিংহ রাশি

সিংহ রাশি

লভ লাইফ বেশ ভাল কাটবে। আজকের দিনটি এই রাশির বিবাহিতদের বেশ ভাল কাটবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটবে। বুদ্ধি করে খরচ করলে বড় সমস্যা হবে না। অফিসে আপনাকে একবারে অনেকগুলি কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৫৫

কন্যা রাশি

কন্যা রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিক কাটবে। আজ বাড়িতে অতিথির আগমন হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: দুপুর ১২টা থেকে ২টা ৩০

তুলা রাশি

তুলা রাশি

চাকুরিজীবীদের কাজের চাপ কম হতে পারে। আপনি যদি সম্প্রতি একটি বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়ে থাকেন, তাহলে আপনার ভাল ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে, বিশেষ করে কাঠ ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার গ্যাস, অ্যাসিডিটি, বদহজম হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির বেকার জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভাল কাটতে চলেছে। তাঁদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বড় কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন। অনেক দিন পর আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন। আর্থিক লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৪০

শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

ধনু রাশি

ধনু রাশি

আজ ঋণ পরিশোধ করতে হতে পারে। সরকারি চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। সামান্য ভুলের কারণে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের মুনাফা অর্জনের জন্য কঠোর সংগ্রাম করতে হবে। সুস্থ থাকার জন্য, আপনাকে সিগারেট, অ্যালকোহল, পান, গুটখা, ইত্যাদি খারাপ অভ্যাস থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ৯টা

মকর রাশি

মকর রাশি

ব্যবসায়ীরা যদি নতুন বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আজ তাঁরা ভাল সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদের বদলি হতে পারে। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করার কথা ভাবছেন, আজ তাঁদের কোনও ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনার হাতে বা পায়ে ব্যথা হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১২টা ৫০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার সমস্ত আটকে থাকা কাজ শেষ হবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। যে সকল শিক্ষার্থীরা সম্প্রতি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছেন, আজ তাঁরা অসাধারণ সাফল্য পেতে পারেন। আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। আজ আপনি মানসিক এবং শারীরিকভাবে বেশ ভাল বোধ করবেন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

মীন রাশি

মীন রাশি

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আপনার আর্থিক ক্ষতি হতে পারেন। চাকুরিজীবীদের অফিসে সহকর্মীদের সঙ্গে বিবাদ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে আপনার কাজের পাশাপাশি আপনার ইমেজেও প্রভাব পড়তে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটবে। তবে আপনাকে অতিরিক্ত ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: হালকা গোলাপী

শুভ সংখ্যা: ৩৪

শুভ সময়: ভোর ৪টা ২৫ থেকে দুপুর ২টা ১৫

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, August 20, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion