Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 02 ফেব্রুয়ারি 2024

Ajker Rashifal, 02 February 2024: শুক্রবার, ২ ফেব্রুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal

আজকের মেষ রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটা খুব ভালো যাবে। কোর্ট-কাছারির মামলা থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায় উন্নতি হবে। ক্যারিয়ারে উন্নতি হবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। বেশি খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃষ রাশিফল

এই রাশির ছাত্রছাত্রীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। যদি উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান কিন্তু ভিসা সংক্রান্ত সমস্যায় পড়েছেন, তাহলে আজ আপনার সমস্যার সমাধান হতে পারে। দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অফিসে মুলতবি থাকা কাজগুলো আজ শেষ হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৯টা

আজকের মিথুন রাশিফল

অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে। শিক্ষার্থীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে দিনটা মোটামুটি যাবে। আজ কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। আপনি আপনার ভাই বা বোনের দিক থেকে কোনও ভালো খবর পেতে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে ৬টা ৫০

আজকের কর্কট রাশিফল

ব্যবসায়ীদের দিনের শুরুটা তেমন ভালো হবে না, তবে দিনের দ্বিতীয়ার্ধে ভালো সুযোগ পেতে পারেন। কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলাপ করার সুযোগ পাবেন। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৯টা ৫০ থেকে দুপুর ২টো ৫০

আজকের সিংহ রাশিফল

লভ লাইফে কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। এই রাশির বিবাহিত জাতকদের আজকের দিনটা খুব ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায় লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৩০

আজকের কন্যা রাশিফল

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে আপনার আচরণ ঠিক রাখুন। মজা করে বলা কোনও কথা নিয়ে আজ বিবাদ হতে পারে। ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ১০টা ২০ থেকে দুপুর ১২টা

আজকের তুলা রাশিফল

ক্যারিয়ারে ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা বড় আর্থিক লেনদেনের সুযোগ পাবেন। ব্যবসার মন্দা কেটে যাবে। ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান হতে পারে। মায়ের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ৩০

আজকের বৃশ্চিক রাশিফল

লভ লাইফ ভালো কাটবে। আজ আপনি আয়ের নতুন উৎস পেতে পারেন। অফিসে আপনার দায়িত্ব ভালো ভাবে পালন করবেন। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি খুব খুশি হবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনি পিঠ ও কোমরের সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪৫
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টো

আজকের ধনু রাশিফল

ব্যবসায়ীরা ভালো ফল পাবেন। দীর্ঘদিন ধরে মুলতবি থাকা কোনও বিষয়ের সমাধান হতে পারে। চাকুরিজীবীদের অফিসে সময়মতো সমস্ত কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ কাজের চাপ বেশি হতে পারে। বস আপনার উপর নজর রাখবেন। আজ আপনার খরচ বাড়তে পারে। টাকা নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও যাত্রা করার সময় আপনার জিনিসগুলো নিরাপদে রাখুন, অন্যথায় সেগুলি চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১২টা ১০ থেকে দুপুর ৩টে ৩০

আজকের মকর রাশিফল

পারিবারিক জীবনে কোনও সমস্যা দেখা দিতে পারে। পরিবারের কিছু সদস্যের সঙ্গে আপনার মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সময় নষ্ট করবেন না, অন্যথায় আপনার কিছু কাজ আজ অসম্পূর্ণ থেকে যাবে। ব্যবসায় ভালো লাভ হবে। পার্টনারশিপ ব্যবসায়ীদের আজ কোনও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সময়: ভোর ৪টে ১৫ থেকে ৭টা ১৫

আজকের কুম্ভ রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটা ভালো যাবে। খরচ কমবে এবং আপনি সঞ্চয় করতে পারবেন। অফিসে আপনাকে কোনও কঠিন কাজ দেওয়া হতে পারে। ব্যবসায় লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ২টো ৩০ থেকে বিকেল ৪টে

আজকের মীন রাশিফল

আজ কোনও কারণে আপনাকে আপনার পরিবার থেকে দূরে যেতে হতে পারে। যে কারণে আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। অর্থের অভাবে যদি আপনার কোনও কাজ আটকে থাকে, তবে আজ তা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আজ আপনারা একে অপরকে সময় দিতে সক্ষম হবেন। ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আপনারা আলোচনা করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, February 2, 2024, 10:38 [IST]
X
Desktop Bottom Promotion