Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: শনিবার দিনটা কেমন যাবে? দৈনিক রাশিফল 02 ডিসেম্বর 2023
Ajker Rashifal, 02 December 2023: শনিবার, ২ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
অতীত নিয়ে চিন্তা করে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। সময়ের সদ্ব্যবহার করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আজ আশানুরূপ ফলাবল পেতে পারেন। হাতে বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনি হাঁটু ব্যথায় ভুগতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ৩০
আজকের বৃষ রাশিফল
ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। ভালো লাভ হতে পারে। অফিসে আপনি আপনার প্রতিভা প্রদর্শনের সুবর্ণ সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আয় বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি পরিবারের কারুর কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১টা ৫০ থেকে দুপুর ৩টা
আজকের মিথুন রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। বেতন সংক্রান্ত সমস্যার সমাধান হবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে আপনাকে খুব বেশি খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনি আপনার পিতার কাছ থেকে কিছু ভাল পরামর্শ পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৬টা ০৫ থেকে ৯টা ০৫
আজকের কর্কট রাশিফল
পারিবারিক জীবনে আপনাকে আরও মনোযোগ দিতে হবে। প্রিয়জনের সঙ্গে যত বেশি সময় কাটাবেন, আপনাদের সম্পর্ক তত মজবুত হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ কোনও আলোচনা হতে পারে। প্রিয়জনের বুদ্ধিতে আপনার ভালো লাভ হতে পারে। অফিসে কাজের চাপ বেশি থাকবে, তবে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো শেষ করতে পারবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আজ আপনি বাড়ির মেরামতের জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা
আজকের সিংহ রাশিফল
লভ লাইফ দারুণ কাটবে। এই রাশির বিবাহিত জাতকরা তাঁদের জীবনসঙ্গীর ভালোবাসা ও সাপোর্ট পাবেন। আজ খরচ বাড়তে পারে। অফিসে কাজের চাপ থাকবে। যে কারণে আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন। আপনার আজকের কঠোর পরিশ্রম ভবিষ্যতে আপনার সামনে উন্নতির দরজা খুলে দিতে পারে। ব্যবসায়ীদের দিনটা মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৪টে ১৫ থেকে ৮টা ১৫
আজকের কন্যা রাশিফল
আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে অনেক বেশি সময় কাটাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। খুব ভেবেচিন্তে খরচ করাই ভালো। আর্থিক লাভ হতে পারে। অফিসে মহিলা সহকর্মীদের সঙ্গে খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন, অন্যথায় আপনি আজ সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের কোনও কাজে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে ১০টা ৩০
আজকের তুলা রাশিফল
চাকুরিজীবীরা আজ ক্যারিয়ার সংক্রান্ত সুখবর পেতে পারেন। ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়তে পারেন। অর্থের অভাবে আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে, তবে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই ভাবে খরচ করতে থাকলে ভবিষ্যতে আপনি বড় সমস্যায় পড়বেন। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের বৃশ্চিক রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে না। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া এড়িয়ে চলুন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভালো হবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৯টা ৫০
আজকের ধনু রাশিফল
ব্যবসায়ীরা বেশি টাকা লোন নেওয়া এড়িয়ে চলুন, অন্যথায় ভবিষ্যতে আপনার উপর চাপ বাড়তে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। বস মিটিংয়ের জন্য ডাকতে পারেন। আজ আর্থিক।ক্ষতির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সন্তানের শিক্ষা সংক্রান্ত সমস্যার অবসান হতে পারে। স্বাস্থ্য ঠিক থাকবে, তবে গভীর রাত পর্যন্ত জেগে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৭টা ৩০
আজকের মকর রাশিফল
এই রাশির ছাত্রছাত্রীদের আজকের দিনটি খুব ভালো যাবে। পড়াশোনায় মনোযোগ দেবেন। আজ আপনি আপনার শিক্ষকদের গাইডেন্স পাবেন। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। অর্থ লাভ হতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন আজ তাঁরা বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। ভাই-বোনদের সহযোগিতা পাবেন। আজ আপনার দাঁতের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ১১টা ২০
আজকের কুম্ভ রাশিফল
আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি আয়ের নতুন উৎস পেতে পারেন। শীঘ্রই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক কাটবে। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে ৭টা ৩৫
আজকের মীন রাশিফল
অফিসে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার বিরোধীরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসায় আজ ক্ষতি হবে। পরিবারের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হতে পারে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ২টো ০৫ থেকে ৪টে
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
