Ajker Rashifal: কেমন কাটবে আজকের দিন? দৈনিক রাশিফল 19 সেপ্টেম্বর 2023

Ajker Rashifal: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 19 September 2023

আজকের মেষ রাশিফল

পরিবারের কারুর স্বাস্থ্য ভাল না থাকলে, আজ তাঁর স্বাস্থ্যের উন্নতি হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে বেলা ১১টা

আজকের বৃষ রাশিফল

অফিসে আপনাকে আপনার পছন্দের কোনও কাজ দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। জীবনসঙ্গী আজ খুব ভাল মেজাজে থাকবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

আজকের মিথুন রাশিফল

আজ আপনি আপনার সন্তানের কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। যে কারণে আজ আপনি খুব খুশি হবেন। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্ব বা তর্ক এড়িয়ে চলুন। আপনি যদি ভুল করেন, তবে আপনার ভুলকে খোলা মনে মেনে নিন। আজ খরচ বেশি হবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৪টা ৫৫ থেকে সকাল ৯টা ৩০

আজকের কর্কট রাশিফল

আজ আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখুন। বিতর্কিত বিষয় থেকে দূরে থাকুন, অন্যথায় আজ আপনার সময় নষ্ট হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ আপনি নিজের জন্য কিছু কেনাকাটাও করতে পারেন। অফিসে বসের সহযোগিতা পাবেন। আপনার পারফরম্যান্সে বড় উন্নতি হবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা ৪৫

আজকের সিংহ রাশিফল

স্বাস্থ্যের যত্ন নিন। অফিসে আজ কাজের চাপ কম থাকবে। আপনি আজ সহকর্মীদের সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ৮টা ৪৫

আজকের কন্যা রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনারা একসঙ্গে ঘরোয়া দায়িত্ব পালন করবেন। লভ লাইফে সমস্যা দেখা দেবে। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫

আজকের তুলা রাশিফল

দাম্পত্য জীবনে আজ কিছু সমস্যা হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচ করা বন্ধ করুন। আজ অফিসে ভাল সুযোগ পেতে পারেন। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অংশ হতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভাল লাভ হবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে ১১টা

আজকের বৃশ্চিক রাশিফল

নিজের স্বাস্থ্যের যত্ন নিন। অফিসে আজ আপনার বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৯টা ৩০ থেকে দুপুর ২টা ৫৫

আজকের ধনু রাশিফল

আর্থিক সমস্যার সমাধান হবে। আজ আপনি অর্থ উপার্জনের একটি ভাল সুযোগ পেতে পারেন। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে একটি ছোটো বিষয়ে তর্ক হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের মকর রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। অর্থের প্রবাহ ভাল হবে এবং খরচও কমবে। অফিসে আপনাকে কোনও কঠিন কাজ দেওয়া হতে পারে। আপনি যদি আপনার সেরাটা দেন, তাহলে শীঘ্রই আপনি উন্নতি করতে পারবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল

ব্যবসায়ীরা আজ নতুন কারুর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন। এই সাক্ষাৎ খুব লাভদায়ক হতে চলেছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতার গাইডেন্স পাবেন। আজ আপনি আপনার বড় ভাই বা বোনের কাছ থেকে উপহার পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ৩টা

আজকের মীন রাশিফল

চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি আপনার পরিশ্রমের ভাল ফল পাবেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। জীবনসঙ্গীর মেজাজ আজ ভাল থাকবে না। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, September 19, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion