Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১৯ সেপ্টেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীদের উপর কাজের চাপ বাড়তে পারে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। সুস্থ থাকতে হলে, বাইরের খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে বিকেল ৪টা

বৃষ রাশি
অফিসে সহকর্মীদের সঙ্গে আপনার তর্ক হতে পারে। ব্যবসায়ীরা আজ বড় গ্রাহকদের সঙ্গে ডিল করার সুযোগ পেতে পারেন। আজকের দিনটি খুচরা ব্যবসায়ীদের খুব ভাল কাটবে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

মিথুন রাশি
আজ ঘরের পরিবেশ ভাল থাকবে না। পিতা-মাতার সঙ্গে আপনার বিবাদ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে হঠাৎ কোনও বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার সামান্য অসাবধানতার কারণে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্বও আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। আজকের দিনটি ব্যবসায়ীদের মোটামুটি কাটবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটতে পারে। আজ আপনার ত্বকের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা

কর্কট রাশি
বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। প্রিয়জনের সাহায্যে আজ আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। যে সকল শিক্ষার্থীরা সম্প্রতি কোনও পরীক্ষা দিয়েছেন, তারা অসাধারণ সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। চাকুরিজীবীরা আজ অফিসে নতুন কিছু শিখতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজ নিয়ে বেশ সন্তুষ্ট হবেন। আর্থিক বিষয়ে কোনও তাড়াহুড়ো করবেন না, অন্যথায় আপনার বড় ক্ষতি হতে পারে। আজ আপনি মাথাব্যথা ও অনিদ্রায় ভুগতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

সিংহ রাশি
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সম্মান করে চলুন। ব্যবসায়ীদের আজ বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় তারা আইনি জটিলতায় ফেঁসে যেতে পারে, সেইসঙ্গে আর্থিক ক্ষতিও হতে পারে। আজ আপনার পেশী বা হাড়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ১২টা ২৫

কন্যা রাশি
ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন। অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি খুব খুশি হবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। যদি আপনার মায়ের স্বাস্থ্য কয়েকদিন ধরে ভাল না থাকে, তবে আজ তার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনার সঙ্গী খুব ভাল মেজাজে থাকবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১টা

তুলা রাশি
যারা চাকরি খুঁজছেন, আজ তারা কাঙ্খিত ফল নাও পেতে পারেন। চাকুরিজীবীরা আজ অফিসে কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ১২টা ১৫ থেকে দুপুর ৩টা ৩০

বৃশ্চিক রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিন। খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা ২০

ধনু রাশি
যারা বিদেশে গিয়ে ক্যারিয়ার গড়তে চান, তাদের পথে আসা সমস্ত বাধা আজ দূর হবে। তারা শীঘ্রই সাফল্য পেতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজকের দিনটি খুব ভাল কাটবে। শিক্ষার্থীদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থের অভাবে আটকে থাকা কোনও কাজ, আপনি আজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: দুপুর ১২টা থেকে বিকেল ৫টা ১৫

মকর রাশি
কর্মক্ষেত্রে ভাল ফল পাবেন। আজ আপনার পারফরম্যান্স ভাল হবে। অর্থ প্রাপ্তি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা ৫৫

কুম্ভ রাশি
চাকুরিজীবীদের দিনটি তেমন ভাল কাটবে না। ব্যবসায়ীদের অর্থের ক্ষেত্রে কোনও ধরণের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আজ আপনি না চাইলেও প্রচুর অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্য দুর্বল হবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

মীন রাশি
আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। ব্যবসায়ীরা আজ স্বস্তি পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। শিক্ষার্থীদের আজকের দিনটি তেমন ভাল কাটবে না। পড়াশোনায় বাধা আসতে পারে। স্বাস্থ্য খুব ভাল থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২০
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications