Ajker Rashifal: দেবীপক্ষের পঞ্চমী তিথি কেমন কাটবে আপনার? দৈনিক রাশিফল 19 অক্টোবর 2023

Ajker Rashifal, 19 October 2023: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 19 October 2023

আজকের মেষ রাশিফল

আপনার অবসর সময়ের সদ্ব্যবহার করুন। অযথা সময় নষ্ট করবেন না। ব্যবসায়ী খুব ভেবেচিন্তে তবেই কোনও সিদ্ধান্ত নিন। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অর্থের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। বিশেষ করে তাড়াহুড়ো করে কোনও আর্থিক লেনদেন করবেন না। এই রাশির শিক্ষার্থীরা আজ তাঁদের শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পাবেন। লভ লাইফ ভালো যাবে। আপনার সঙ্গী খুব রোমান্টিক মেজাজে থাকবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: ভোর ৪টে থেকে সকাল ৮টা

আজকের বৃষ রাশিফল

অর্থ সংক্রান্ত সমস্যার অবসান হবে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। আজ আপনাকে অফিসে কোনও দায়িত্বশীল কাজ দেওয়া হতে পারে। মনোযোগ দিয়ে সেই কাজ করুন। ব্যবসায়ীরা নতুন ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। লভ লাইফ ভালো যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৯টা ১৫

আজকের মিথুন রাশিফল

পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিদের আজকের দিনটি ভালো যাবে না। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো যাবে না। আপনি আপনার বর্তমান চাকরি নিয়ে অসন্তুষ্ট থাকবেন। ব্যস্ত সময়সূচীর কারণে, আপনি আজ আপনার জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। তবে আপনাদের মধ্যে ভালো বোঝাপড়ার কারণে কোনও সমস্যা হবে না। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আজ আপনার পেশী সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বেলা ১১টা ১০ থেকে বিকেল ৪টা ১০

আজকের কর্কট রাশিফল

আজকের দিনটি খুব ভালো যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ, আজ সম্পন্ন হবে। আর্থিক লাভ হতে পারে। আজ আপনার জীবনসঙ্গী আপনার জন্য ভালো কোনও পরিকল্পনা করতে পারেন। যে কারণে দিনটি খুব ভালো যাবে। চাকুরিজীবীরা অফিসে কোনও ভালো খবর পাবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রার যোগ রয়েছে। এই যাত্রা খুবই লাভদায়ক হতে চলেছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের সিংহ রাশিফল

স্বাস্থ্য ভালো থাকবে না। যে কারণে আপনার সারা দিনের পরিকল্পনায় বাধা পড়বে। আজ খরচ বাড়বে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ কাজের চাপও হালকা থাকবে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার ব্যবহার ঠিক রাখুন। ছোটোখাটো বিষয়ে রাগ করা থেকে বিরত থাকুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ২৫

আজকের কন্যা রাশিফল

দাম্পত্য জীবনে ঝগড়া ঝামেলা হতে পারে। কর্মক্ষেত্রে আপনার অবস্থান আরও দৃঢ় হবে। আজ আপনি সময়মতো সব কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। বড় মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের শর্টকাট পথ অনুসরণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। সুস্থ-সবল থাকতে হলে, সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকা প্রয়োজন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টা

আজকের তুলা রাশিফল

অফিসে উচ্চপদস্থ কর্মকর্তারা যদি আপনার কাজে ত্রুটি খুঁজে পান, তাহলে আপনার ভুল স্বীকার করুন। একই ভুল বারবার করা থেকে বিরত থাকুন। ব্যবসায় মোটামুটি লাভ হবে। আপনার কিছু নতুন কৌশল তৈরি করা প্রয়োজন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের উন্নতি হবে। তবে সুস্থ থাকার জন্য আপনাকে গভীর রাত পর্যন্ত জেগে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের বৃশ্চিক রাশিফল

আবহাওয়া পরিবর্তনের কারণে আপনি সর্দি, কাশি, জ্বরে ভুগতে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। কাজের ব্যাপারে খুব বেশি দুশ্চিন্তা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক সময় এলে আপনার সমস্যার সমাধান হবে। মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, আইন, ইত্যাদি বিষয়ে অধ্যয়নরত ব্যক্তিরা আজ দুর্দান্ত সুযোগ পেতে পারেন। আজ আপনার জীবনসঙ্গী খুব ব্যস্ত থাকবেন। আপনারা একে অপরের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পারবেন না। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৮টা ৫০

আজকের ধনু রাশিফল

দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে। নিজেকে ফিট ও অ্যাক্টিভ রাখতে, রোজ ব্যায়াম করতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

আজকের মকর রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। অর্থ লাভও হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। অফিসের সমস্ত কাজ খুব সাবধানে করুন। আজ যদি আপনি কোনও ভুল করেন, তাহলে আপনাকে দেওয়া দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যাকেও অবহেলা করবেন না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের কুম্ভ রাশিফল

গুরুজনদের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আপনার আত্মবিশ্বাস আজ সবাইকে মুগ্ধ করবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। আপনার আর্থিক সমস্যার সমাধান হবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৩৭
শুভ সময়: সকাল ৬টা ৩০ থেকে ৮টা ৩৫

আজকের মীন রাশিফল

এই রাশির ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি বড় সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টে

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, October 19, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion