Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 19 October 2022 : কোন রাশির কেমন কাটবে আজকের দিন? দেখুন ১৯ অক্টোবরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
ক্যারিয়ার সংক্রান্ত সমস্যা দূর হবে। আজ আপনি আপনার কাজে মনোযোগ দিতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১১টা ২৫

বৃষ রাশি
এই রাশির শিক্ষার্থীদের আজকের দিনটি ভাল কাটবে। আপনি শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন, বিশেষ করে আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চান তবে আপনার পথে আসা সমস্ত বাধা দূর হবে। চাকুরিজীবীরা আজ ভাল সুযোগ পেতে পারেন। একটি বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক আসতে পারে। ব্যবসায়ীদের উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিক কাটবে। আজ আপনার দাঁতের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা ৪৫ থেকে দুপুর ২টা ২০

মিথুন রাশি
আর্থিক অবস্থার উন্নতি হবে। পরিবারিক ঋণ দূর করতেও সফল হবেন। চাকুরিজীবীরা প্রোমোশনাল লেটার পেতে পারেন। বস আজ আপনার ভাল পারফরম্যান্সের প্রশংসা করবেন। ব্যবসায়ীদের উন্নতি হবে। আপনার ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

কর্কট রাশি
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হতে পারে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৮টা

সিংহ রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। চাকুরিজীবীরা অফিসে একসঙ্গে অনেক কাজ করবেন না, নইলে কাজে ভুল হতে পারে। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। তবে দিনের দ্বিতীয়ার্ধে ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনে অশান্তি চলবে। টাকা নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৪৫

কন্যা রাশি
বন্ধুদের সঙ্গে আজকের দিনটি খুব আনন্দে কাটবে। চাকুরিজীবীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। ব্যবসায়ীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। হঠাৎ করে আপনার কোনও কাজ মাঝপথে আটকে যাওয়ায় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। যারা কিডনি স্টোনে ভুগছেন, আজ তাদের সমস্যা আরও বাড়তে পারে। তাই খুব সাবধানে থাকা উচিত।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ২০

তুলা রাশি
আজকের দিনটির শুরুটা ভাল হবে। অফিসে আপনি আপনার সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করবেন। ব্যবসায়ীরা আজ বড় আর্থিক লেনদেনের সুযোগ পেতে পারেন। অর্থ সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে। ঘরের পরিবেশ স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৭টা ৫৫

বৃশ্চিক রাশি
অফিসে আপনার উপর দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ বাড়ির কারুর কাছ থেকে সুখবর পেতে পারেন। আজ আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

ধনু রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৯টা থেকে ১১টা

মকর রাশি
অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা যদি আপনার কাজে ত্রুটি খুঁজে পান, তবে আপনার ভুল স্বীকার করুন। ব্যবসায়ীরা আজ সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গী খুব ভাল মেজাজে থাকবেন। অর্থ সংক্রান্ত উদ্বেগ দূর হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা

কুম্ভ রাশি
চাকুরিজীবীদের অফিসের সব কাজ খুব সাবধানে করতে হবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। ব্যবসায়ীদের আজ আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

মীন রাশি
ব্যাঙ্কিং সেক্টরে কর্মরত ব্যক্তিদের উন্নতি হতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। ছোটো ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে সময় কাটাবেন। বাবার কাছ থেকে বিশেষ উপহারও পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications