Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: রবিবার দিনটা কেমন যাবে আপনার? দৈনিক রাশিফল 19 নভেম্বর 2023
Ajker Rashifal, 19 November 2023: রবিবার, ১৯ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। প্রিয়জনের সাপোর্ট পাবেন। আজ আপনার বাবা-মা আপনার প্রতি খুব খুশি হবেন। জীবনসঙ্গীর সঙ্গে চলমান বিবাদের অবসান হবে। আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যেতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো থেকে ৪টা ৩০
আজকের বৃষ রাশিফল
আজ আপনি অলস বোধ করতে পারেন। যে কারণে আপনার কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে। শিক্ষার্থীদের আজকের দিনটি ভালো যাবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা আজ অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আয় ভালো হবে, তবে বকেয়া টাকা না পাওয়ার কারণে আপনার উদ্বেগ বাড়তে পারে। পরিবারের সকলের সঙ্গে আপনার ব্যবহার ঠিক রাখুন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ৯টা ২০
আজকের মিথুন রাশিফল
ক্যারিয়ার সংক্রান্ত কোনও বড় সমস্যার সমাধান হবে এবং আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। আপনি নতুন প্রকল্পে কাজ শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন। প্রিয়জনের সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আলোচনা করতে পারেন। অবিবাহিত জাতকদের প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই জাতীয় ক্ষেত্রে বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৮টা ১০
আজকের কর্কট রাশিফল
অফিসে কাজের চাপ বাড়তে পারে। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজ ভালো লাভ হতে পারে। গুরুজনদের পরামর্শ উপেক্ষা করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
আজকের সিংহ রাশিফল
পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। পরিবারের কিছু সদস্য আপনার বিরুদ্ধে যেতে পারে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার খরচ বাড়বে। ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে বিনিয়োগ করুন। চাকুরিজীবীদের অফিসে নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও ভুল করলে তা খোলা মনে মেনে নেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টে ৩০ থেকে সকাল ৮টা ৫০
আজকের কন্যা রাশিফল
লভ লাইফে নতুন মোড় আসতে পারে। আজ আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। এই রাশির বিবাহিতদের আজকের দিনটি ভালো যাবে না। আর্থিক অবস্থা ভালো থাকবে। অফিসের পরিবেশ ভালো থাকবে। কাজে কোনও বাধা আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় তা সমাধান হয়ে যাবে। ব্যবসায়ীরা ভালো সুযোগ পেতে পারেন। পার্টনারশিপ ব্যবসায়ীদের ভালো লাভ হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টো
আজকের তুলা রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো যাবে না। অফিসে আপনার কোনও অসাবধানতার কারণে বড় ক্ষতি হতে পারে। উচ্চপদস্থ কর্মকর্তা এবং বস আপনার ওপর রেগে যেতে পারেন। ভবিষ্যতে এ ধরনের ভুল না করলেই ভালো। ব্যবসায় মোটামুটি লাভ হবে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৩০
আজকের বৃশ্চিক রাশিফল
লভ লাইফ ভালো কাটবে। অফিসে আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। অর্থের বিষয়ে খুব।সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। আর্থিক বিষয়ে কোনও তাড়াহুড়ো না করলেই ভালো। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টে
আজকের ধনু রাশিফল
কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হতে পারে। ব্যবসায় উন্নতি সম্ভব। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আয় বাড়তে পারে। অর্থের অভাবে আটকে থাকা কাজগুলি আজ শেষ হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ০৫
আজকের মকর রাশিফল
পার্টনারশিপ ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না। অর্থ নিয়ে আপনাদের মধ্যে বিবাদ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ আপনি অর্থ উপার্জনের ভালো সুযোগ পেতে পারেন। শীঘ্রই ঋণ মুক্ত হতে পারেন। বাবার সঙ্গে আপনার মতভেদ হতে পারে। আজ আপনার জীবনসঙ্গী খুব রোমান্টিক মুডে থাকবেন। একটানা বসে থেকে কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় পিঠ ও কোমরের যন্ত্রণায় ভুগবেন।
শুভ রং: সিলভার
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টে ৩০
আজকের কুম্ভ রাশিফল
শিক্ষার্থীরা সাফল্য লাভ করতে পারেন। চাকুরিজীবীরা অফিসে বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ পেতে পারেন। ছোটো ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। দাম্পত্য জীবনে নানা সমস্যা দেখা দেবে। জীবনসঙ্গীর খারাপ ব্যবহার আপনাদের মধ্যে তিক্ততা বাড়াতে পারে। এতে আপনার সন্তানদের উপরও নেতিবাচক প্রভাব পড়বে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। খরচ কমান। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা থেকে সকাল ৯টা
আজকের মীন রাশিফল
চাকুরিজীবীরা অফিসে খুব ভালো খবর পেতে পারেন। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার আয়ও বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ীদের আজ দীর্ঘ যাত্রা করতে হতে পারে। এই যাত্রা আপনার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আনবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। পিতা-মাতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
