Ajker Rashifal 19 November 2022 : আজ আপনার জীবনে কী ঘটবে? দেখুন ১৯ নভেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 19 November 2022

মেষ রাশি

মেষ রাশি

আপনি পূজার্চনার প্রতি আরও আগ্রহী হবেন এবং কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে। আজ আপনার সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। ব্যবসায়ীরা আজ ভাল সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালোবাসা ও একতা দেখা যাবে। পেটের রোগ হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৪টা ৪০ থেকে রাত ৮টা ০৫

বৃষ রাশি

বৃষ রাশি

আর্থিক ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে আর্থিক লেনদেন করবেন না, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। আজ আপনি কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৯টা

মিথুন রাশি

মিথুন রাশি

কোর্ট-কাছারির ঝামেলা আজ শেষ হতে পারে। আপনার পক্ষে রায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার পিতার পরামর্শে বড় উপকার পাবেন। ব্যবসায়ীরা যদি কোনও ধরনের পরিবর্তন আনতে চান, তাহলে এই সময়টাই উপযুক্ত। তারা আশানুরূপ ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভাল সমন্বয় রাখুন। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২১

শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা

কর্কট রাশি

কর্কট রাশি

পরিবারের সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি যদি তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে আজ আপনার পরিকল্পনা এগিয়ে যেতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আয় বাড়তে পারে। চাকুরিজীবীদের অতিরিক্ত আত্মবিশ্বাস না থাকাই ভাল। আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে। ব্যবসায়ীদের বেশি লোন না নেওয়াই ভাল, অন্যথায় ভবিষ্যতে আপনার উপর চাপ বাড়তে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: জাফরান

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

সিংহ রাশি

সিংহ রাশি

সিঙ্গেল জাতকরা আছ প্রেমের প্রস্তাব পেতে পারেন। এই রাশির বিবাহিত ব্যক্তিদের জীবনে সুখের বর্ষণ হতে পারে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। চাকুরিজীবীদের অফিসে সময়ের দিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার কোনও কাজ আগামীকালের জন্য ফেলে রাখবেন না। ব্যবসায়ীদের ওপর দায়িত্ব বেশি থাকতে পারে। আজ আপনি অনেক চাপ অনুভব করতে পারেন। ক্লান্তি এবং চাপের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ৩২

শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৪টা ৩০

কন্যা রাশি

কন্যা রাশি

দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। আপনাদের পারস্পরিক বোঝাপড়া আরও ভাল হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি অর্থ উপার্জনের ভাল সুযোগ পেতে পারেন। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় আপনার কোনও আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে পারে। এছাড়াও, আজ আপনি বসের কাছ থেকে কোনও ভাল খবর পেতে পারেন। ব্যবসায়ীদের সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ৭টা থেকে রাত ৮টা ৪৫

তুলা রাশি

তুলা রাশি

যে সব বেকার জাতক জাতিকারা চাকরি খুঁজছেন, আজ তারা চাকরি পেতে পারেন। যারা বিদেশী কোম্পানির সঙ্গে ব্যবসা করছেন, তারা আজ ভাল ফল পাবেন। আপনার কাজে আসা বাধা দূর হবে এবং ভাল লাভ হতে পারে। চাকরিজীবীরা কঠোর পরিশ্রম করুন, অবশ্যই সাফল্য পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার স্নায়ুর কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে দুপুর ৩টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আজকের দিনের শুরুটা ভাল হবে না। আপনি খুব স্ট্রেস ফিল করতে পারেন। অনেক দুশ্চিন্তা আপনার মনে থাকবে। কর্মক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন। ফিনান্সে কর্মরত ব্যক্তিদের আজ খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, অন্যথায় ব্যাপক ক্ষতি হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১টা

ধনু রাশি

ধনু রাশি

ঘরোয়া দায়িত্ব বাড়তে পারে। কারুর কাছ থেকে ঋণ নিয়ে থাকলে আজ তা পরিশোধের চাপ বাড়তে পারে। আপনার আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিন। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

মকর রাশি

মকর রাশি

আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের ভাল কাটবে না। পড়ালেখায় বড় বাধা আসতে পারে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। বস রেগে থাকবেন। আপনাকে দেওয়া দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি আজ যে কাজ শুরু করবেন, তাতে সাফল্য পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ১২টা ০৫ থেকে রাত ৮টা ৫০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি অনেক কেনাকাটা করতে পারেন। শীঘ্রই নতুন গাড়ি কিনতে পারেন। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আপনার কঠোর পরিশ্রম দেখে বস খুব খুশি হবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সকাল ৮টা থেকে ৯টা ৫০

মীন রাশি

মীন রাশি

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। কর্মক্ষেত্রে আজ খুব ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীরা কঠোর পরিশ্রম করবেন। চাকুরিজীবীদের আজ ওভারটাইম করতে হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা ২০

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, November 19, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion