Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 19 মার্চ 2023

রবিবার, ১৯ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 19 March 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। ঘরে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সকাল ৬টা ৩০ থেকে ১০টা ৪৫

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। বেসরকারি চাকুরিজীবীদের উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের সরকারি নিয়ম লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর মেজাজ ভালো থাকবে না। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। অতীতে করা বিনিয়োগ থেকে দ্বিগুণ লাভ পাবেন। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনার সঙ্গী খুব রোমান্টিক মুডে থাকবেন। আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে। উচ্চ রক্তচাপের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হালকা লাল

শুভ সংখ্যা: ৪৫

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

ব্যবসায় ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীদের আজ একটি বড় প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। এটি পদোন্নতি পাওয়ার সুবর্ণ সুযোগ হবে। তাই নিজের কাজে মনোযোগ দিন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। তবে আটকে থাকা টাকা ফেরত না পাওয়ার কারণে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। ঘরের পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

শিক্ষার্থীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। পরীক্ষায় সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। অফিসের মুলতবি কাজগুলি সম্পন্ন করতে আপনাকে খুব পরিশ্রম করতে হবে। বস আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আপনার আর্থিক সমস্যার সমাধান হবে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনি আপনার কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। একই ভুল বারবার করা থেকে বিরত থাকুন। ব্যয় বাড়তে পারে। আজ আপনার মাথাব্যথা এবং ক্লান্তি বোধ হতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

মায়ের স্বাস্থ্য দুর্বল থাকবে। আর্থিক অবস্থার উন্নতির হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। আজ আপনি কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীদের উপর কাজের দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ীদের আটকে থাকা চুক্তি সম্পন্ন করার জন্য অনেক দৌড়ঝাঁপ করতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

আজ খুব ভেবেচিন্তে ব্যয় করুন। অতি উৎসাহী হয়ে প্রয়োজনের বেশি খরচ করবেন না। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক কাটবে। লভ লাইফে সুন্দর মোড় আসতে পারে। আজ আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

কর্মক্ষেত্রে দিনটি খুব ভালো কাটবে। অতীতে করা পরিশ্রমের ভালো ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীদের দিনটি ভালো কাটবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার দুর্দান্ত সুযোগও পেতে পারেন। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। আজ ব্যয় বেশি হবে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ৪৪

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

যাঁরা পৈতৃক সম্পত্তি বিক্রি করার পরিকল্পনা করছেন, আজ তাঁরা ভালো সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনারা একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। সুস্থ থাকার জন্য, প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৩৬

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, March 19, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion